শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   লাইফস্টাইল
ঢ্যাঁড়শ ভেজানো পানি কেন খাবেন?
  Date : 04-10-2025

অনলাইন ডেস্ক

আমাদের দেশে ঢ্যাঁড়শ রান্না করেই বেশি খায়। বিশেষ করে এর ভাজি অনেকেরই প্রিয় খাবার। আর ঢ্যাঁড়শে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা আমাদের দেহের ভিটামিনের চাহিদা পূরণে সাহায্য করে। তবে শুধু ভাজি কিংবা রান্না নয়, ঢ্যাঁড়শ পানিতে ভিজিয়ে সেই পানি পান করলে পাওয়া যায় নানা উপকার।

বর্তমান ডিজিটাল যুগে স্বাস্থ্য সচেতনতায় নতুন ট্রেন্ড জায়গা করে নিয়েছে ঢ্যাঁড়শ ভেজানো পানি। এটি শরীরের জন্য খুবই উপকারী খাবার। সকালে ঢ্যাঁড়শ ভেজানো পানি একটি শক্তিশালী টনিকের মতো কাজ করে। এটি যদি এক মাস আপনি খেয়ে থাকেন, তবে আপনি নিজেই এর পার্থক্য বুঝতে পারবেন।

আর একটি ঢ্যাঁড়শ ভালোভাবে ধুয়ে দুই টুকরো করে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পর দিন সকালে পানি ছেঁকে নিয়ে পান করুন। এই পানীয়তে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও মিনারেল শরীরের একাধিক রোগের ঝুঁকি কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

চলুন জেনে নেওয়া যাক, ঢ্যাঁড়শ ভেজানো পানি খেলে আপনার শরীরে আর কী উপকার হতে পারে—

প্রথমে হজমে সাহায্য করবে ঢ্যাঁড়শ। আর ঢ্যাঁড়শ ভেজানো পানি হজমের জন্য বেশ উপকারী। ঢ্যাঁড়শে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। এ ছাড়া ঢ্যাঁড়শ অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে বদহজমের সমস্যা দূর করে থাকে।

দ্বিতীয়ত ওজন কমাতে বড় ভূমিকা রাখে ঢ্যাঁড়শ। ওজন কমানোর জন্য ঢ্যাঁড়শের পানি ভীষণ গুরুত্বপূর্ণ।  আর ঢ্যাঁড়শে ক্যালোরির তুলনায় ফাইবারের পরিমাণ অনেক বেশি, যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফাইবার পাকস্থলীতে গিয়ে জেলি জাতীয় পদার্থে পরিণত হয়। যে কারণে অল্প ঢ্যাঁড়শের পানি খেলেও মনে হয় পেট ভরে গেছে। এতে করে ক্ষুধা কম লাগে বলে খাওয়াদাওয়াও নিয়ন্ত্রণে থাকে।

আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢ্যাঁড়শ। ঢ্যাঁড়শ ভেজানো পানি ভিটামিন-সির চমৎকার উৎস। ভিটামিন-সি একটি প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং সর্দি-কাশি থেকে সুরক্ষা দেয়। আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং ক্ষত সারাতেও সাহায্য করে ঢ্যাঁড়শ। এমনকি বিশেষ প্রজাতির ক্যানসার কোষের বৃদ্ধিও প্রতিরোধ করতে পারে ঢ্যাঁড়শ।

এ ছাড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ঢ্যাঁড়শ। এর ভেজানো পানি ডায়াবেটিস রোগীর জন্য বিশেষভাবে উপকারী। ঢ্যাঁড়শে প্রচুর পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড থাকে, যা রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। ঢ্যাঁড়শের তরকারি না খেয়ে ডিটক্স ওয়াটার খেলেও তা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করবে। এ ছাড়া এটি নিয়িমিত খেলে খাবারের পর হুট করে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।

আবার ঢ্যাঁড়শ ত্বক উজ্জ্বল রাখতেও বেশ উপকারী। ঢ্যাঁড়শের পানিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট স্ট্রেস কমিয়ে ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। আর নিয়মিত ঢ্যাঁড়শ ভেজানো পানি খেলে ত্বকের বলিরেখা দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩