বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   জাতীয়
প্রধানমন্ত্রী নির্বাচনে সিদ্ধান্ত নেবে জনগণ: তারেক রহমান
  Date : 06-10-2025

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন। তবে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না—সে সিদ্ধান্ত তার একার নয়, সেটি দল ও দেশের জনগণের ওপর নির্ভর করবে।

দীর্ঘ দুই দশক পর বিবিসি বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী। নির্বাচন জনগণের সম্পৃক্ততার বিষয়—সেখানে আমি দূরে থাকতে পারি না। স্বাভাবিকভাবেই মাঠে থাকবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। জনগণের অংশগ্রহণ থাকবে এমন নির্বাচনে আমাকে থাকতেই হবে।”

সাংবাদিকের প্রশ্ন ছিল—তিনি কি প্রধানমন্ত্রী হতে চান? এর জবাবে তারেক রহমান বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত একা আমি নিতে পারি না। এটি নির্ভর করবে বাংলাদেশের জনগণ এবং দলের ওপর।”

তবে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “না না, সেটা তো নেব। কেন নেব না? অবশ্যই অংশ নেব।”

বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নিচ্ছেন না। তবে ভার্চুয়াল মাধ্যমে তিনি দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই সাক্ষাৎকারের মাধ্যমে তিনি আবারও নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের বার্তা দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য বিএনপির নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির একটি ইঙ্গিত হতে পারে। একই সঙ্গে তারেক রহমান দল ও জনগণের সম্মিলিত সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন বলেও অনেকে মনে করছেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩