শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   জাতীয়
কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,
  Date : 29-01-2026

কুমিল্লার পুলিশ ৩৪৩ জন  চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও বিশৃঙ্খলা তৈরী করতে পারে এমন শীর্ষ সন্ত্রাসীদের তালিকা ধরেই অভিযান পরিচালনা করছে পুলিশ। কুমিল্লা জেলায় এমন ৩৪৩ জন সন্ত্রাসী ও চাঁদাবাজের তালিকা তৈরী করে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। 
পুলিশ সুপার আনিসুজ্জামান জানান,সর্বশেষ ৩৪৩ জনের তালিকা তৈরী করে তাদেরকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য ও পর্যালোচনা করে এই তালিকায় আরো নাম অন্তর্ভূক্ত হচ্ছে। তালিকায় অস্ত্রধারী,চাঁদাবাজ, নাশকতাকারী ও বিভিন্ন মামলার আসামি রয়েছে যারা নির্বাচনে বিশৃঙ্খলা তৈরী করতে পারে বলে আশংকা রয়েছে।   
পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন,এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারে সেনাবাহিনী ও র‌্যাব সহযোগিতা করছে। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধারসহ এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। এর বাইরেও এক জেলা থেকে অন্য জেলায় সন্ত্রাসীদের আনাগোনা নজরদারিতে রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে সন্ত্রাসীরা যাতে অবৈধ অস্ত্র দেশে নিয়ে আসতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়ের তথ্যমতে, দাগি সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিষয়ে নিশ্চিত হয়েই তালিকা প্রকাশ করা হয়। এসব তালিকা ধরেই অস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেপ্তারে আরো অভিযান চালানো হবে।                                                                                                              তালিকাভুক্ত সন্ত্রাসীর মধ্যে সর্বাধিক ৩১ জন চৌদ্দগ্রামে। কোতোয়ালিতে ৮ জন সন্ত্রাসী ও ১০ জন চাঁদাবাজ,সদর দক্ষিণ থানায় ৮ জন চাঁদাবাজ ও ৭ জন সন্ত্রাসী, চৌদ্দগ্রাম থানায় ৫ জন চাঁদাবাজ ও ২৬ জন সন্ত্রাসী। নাঙ্গলকোটে ৪ জন চাঁদাবাজ ও ৪ জন সন্ত্রাসী। লাকসামে ৯ জন সন্ত্রাসী ও ৪ জন চাঁদাবাজ। মনোহরগঞ্জে আছে ৩০ জন সন্ত্রাসী। ব্রাহ্মণপাড়ায় ৬ জন সন্ত্রাসী ও ৩ জন চাঁদাবাজ। বরুড়ায় ১৮ জন সন্ত্রাসী ও ৮ জন চাঁদাবাজ। চান্দিনায় ১২ জন সন্ত্রাসী ও ১০ জন চাঁদাবাজ। দাউদকান্দিতে ১০ জন সন্ত্রাসী ও ১০ জন চাঁদাবাজ। তিতাসে সন্ত্রাসী ও চাঁদাবাজ ১১ জন,হোমনায় ১২ জন সন্ত্রাসী ও ৪ জন চাঁদাবাজ। মেঘনায় ৬ জন চাঁদাবাজ ও ৩ জন সন্ত্রাসী। মুরাদনগরে ২২ জন সন্ত্রাসী ও চাঁদাবাজ। দেবিদ্বারে ৯ জন সন্ত্রাসী। বাঙ্গরা বাজারে ৯ জন সন্ত্রাসী ও চাঁদাবাজ। তবে লালমাই ও বুড়িচংয়ের সন্ত্রাসী-চাঁদাবাজের তালিকা দেওয়া হয়নি।
এদিকে গত মঙ্গলবার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মোঃ সানাউল্লাহ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দিয়ে বলেন, যেসব হারানো অস্ত্র এখনো উদ্ধার হয় নি। তা এখনো দুশ্চিন্তার বিষয়। সন্ত্রাস দমনে চেকপয়েন্ট অপারেশন্স বাড়ানোর কথা উল্লেখ করে বলেন, সন্ত্রাসীরা যেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও নিরাপদ বোধ না করে তাই নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করতে হবে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩