শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   রাজনীতি
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :
  Date : 04-02-2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেবীদ্বার থেকে মাদক, অনলাইন জুয়া, চাঁদাবাজি ১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বিদায় নেবে। ১৩ তারিখ দেবীদ্বারে চাঁদাবাজমুক্ত নতুন সূর্য উদিত হবে। ১৩ তারিখ সূর্য উঠবে ধান্দাবাজমুক্ত দেবীদ্বারে। ১৩ তারিখ দেবীদ্বারে ঋণখেলাপিমুক্ত নতুন সূর্য উঠবে। ১৩ তারিখ নতুন, আগামীর, উন্নতির, সমৃদ্ধির এবং মাদকমুক্ত দেবীদ্বারের সূর্য উঠবে। নতুন এই সূর্যের আলোর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া এলাকার বটতলী বাজারে এক নির্বাচনী সভায় এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, অতীতে যেটা হয়েছে, ভোটারদের প্রার্থী খাইয়েছে, টাকা দিয়েছে, ভোটারদের প্রার্থী ঘুষ দিয়েছে, বাড়িতে সিএনজি অটোরিকশা পাঠিয়েছে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য।

ভোটারদের উদ্দেশে হাসনাত বলেন, ‘আপনি যখন ভোটের আগেই প্রার্থীর কাছ থেকে ঘুষ খাবেন, তাহলে আপনার কি প্রার্থীর ঘুষ ধরার কোনো অধিকার আছে? আপনার হাতে এক দিনের ক্ষমতা ছিল, আপনি সেটির অপব্যবহার করেছেন। সুতরাং আপনার পাঁচ বছর নেতার দুর্নীতি নিয়ে কথা বলার অধিকারও থাকবে না। আমরা চাই জনগণ তাদের হারিয়ে ফেলা ক্ষমতা এই নির্বাচনে পুনরুদ্ধার করবে।’

ভোটারদের ভোটের দিন ফজরের নামাজ পড়ে কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত। ফলাফল নিয়ে না আসা পর্যন্ত ভোটকেন্দ্র না ছাড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কেউ যেন আপনার অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সোচ্চার থাকতে হবে। কেউ কেন্দ্র দখল করতে এলে উচিত জবাব দেবেন। আমার ছাত্র শক্তি ও ছাত্রশিবিরের ভাইদেরও অনেক দায়িত্ব রয়েছে। ছাত্র শক্তি, ছাত্রশিবির আর আমার তরুণ প্রজন্মের যারা জুলাই আন্দোলন করেছে, তারা থাকতে জিনেও সাহস করবে না ভোটকেন্দ্রের দিকে তাকাতে। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। এটাই আমি চাই।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩