বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   রাজনীতি
কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী
  Date : 29-01-2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-০৬ (সদর)আসনের নির্বাচনী মাঠে সরগরম প্রচারণায় নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি)সন্ধ্যায় নগরীর কালিয়াজুরী এলাকায় ১ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় তিনি তার আগামীর উন্নয়নের রোডম্যাপ তুলে ধরেন।          
কালিয়াজুরীর অবহেলিত জনপদকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনার অঙ্গীকার করে মনিরুল হক চৌধুরী বলেন,“আমি লজ্জা পেয়েছি যে আপনাদের এই এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত নেই। আমি কথা দিচ্ছি,নির্বাচনে বিজয়ী হলে আগামী তিন মাসের মধ্যে এখানে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করব। আপনারা একটি প্রস্তাবিত কমিটি করে আমাকে লিখিত দরখাস্ত দিন,আমি নির্বাচনের আগেই শিক্ষা বিভাগের সাথে যোগাযোগের ব্যবস্থা করব।”
এলাকার অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন,“কালিয়াজুরী,ছোটরা ও ভাটপাড়া এলাকাগুলো নদীর সীমান্তবর্তী হওয়ায় জন্মলগ্ন থেকেই উন্নয়ন থেকে বঞ্চিত। এই এলাকাগুলোকে সমৃদ্ধ করতে হলে কুমিল্লা সিটি কর্পোরেশনকে উত্তর দিকে প্রসারিত করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি,আপনাদের যোগাযোগের সুবিধার্থে গোমতী নদীর ওপর ৮টি ব্রিজ নির্মাণ করব।”                                                                                                                                              
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি আরও যোগ করেন,“যদি বুঝতাম প্রার্থী হিসেবে মানুষ আমাকে গ্রহণ করছে না,তবে আমি সরে দাঁড়াতাম। কিন্তু আমি বিশ্বাস করি,কুমিল্লা-০৬ আসনে আমার চেয়ে যোগ্য প্রার্থী নেই। এমনকি ইয়াছিন সাহেবও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।”
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু,সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিপি ওয়াসিম,সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সভায় উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩