শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   জাতীয়
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
  Date : 08-10-2025

অনলাইন ডেস্ক

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী ও মানোন্নয়ন নিয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন,“অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী আরও উন্নত করতে হবে। এই লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।”

বুধবার (৮ অক্টোবর) ঢাকার তথ্য ভবনে ২০২৪-২৫ অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের জন্য আয়োজিত `চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদান বিষয়ক ল্যাব`-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতাদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন— “চলচ্চিত্রের মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের কোনো বিকল্প নেই। ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের অভিজ্ঞতা তরুণ নির্মাতাদের জন্য দিকনির্দেশনা হয়ে উঠবে।”

তিনি আরও জানান, বিশ্বের বহু দেশে চলচ্চিত্র নির্মাণে সমন্বিত ব্যবস্থাপনা চালু রয়েছে, যেখানে বাংলাদেশ এখনো পিছিয়ে। তবে কবিরপুর ফিল্ম সিটি চালু হলে এই ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন— “এটাই প্রথমবারের মতো অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে এ ধরনের একটি ল্যাব আয়োজন করা হয়েছে। নির্মাণাধীন সিনেমার গুণগত মান উন্নয়নে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি নির্মাতাদের আহ্বান জানান— ল্যাবে অর্জিত জ্ঞান যেন সরাসরি কাজে লাগানো হয় নির্মাণশৈলীতে।

ল্যাবে আরও উপস্থিত ছিলেন:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস. এম. ইমরান হোসেন

মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট পেশাদাররা

অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩