বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   জাতীয়
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
  Date : 08-10-2025

অনলাইন ডেস্ক

ঢাকা-সিলেট মহাসড়কের ভয়াবহ যানজটে আটকে পড়ে মোটরসাইকেল চড়ে পরিদর্শনে গেলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে সরাইল বিশ্বরোড মোড়ের উদ্দেশে রওনা হন উপদেষ্টা। তবে বাহাদুরপুর এলাকায় তার গাড়িবহর তিন ঘণ্টারও বেশি সময় যানজটে আটকে পড়ে। পরে বিকল্প ব্যবস্থা হিসেবে তিনি একটি মোটরসাইকেলে উঠে দুপুর ১টার দিকে গন্তব্যে পৌঁছান।

যেখানে সময় লাগার কথা মাত্র ১৫ মিনিট, সেখানে তিন ঘণ্টা লেগে যায় যানজটের কারণে। ওই মহাসড়কে দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার ও খানাখন্দের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।

এর আগে উপদেষ্টা ফাওজুল কবির ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনে পৌঁছান, সেখান থেকে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন এবং আশুগঞ্জে যাত্রাবিরতি করেন।

সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা যায়। হাইওয়ে পুলিশের দাবি, সড়কের এক পাশে মালামাল ফেলে রাখা, অপর পাশে চলমান সংস্কারকাজ এবং অসংখ্য গর্তের কারণে এই যানজট সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করার প্রকল্পে ধীরগতি থাকার কারণে দুর্ভোগ আরও বেড়েছে।
বিশেষ করে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় ছোট-বড় অসংখ্য গর্তে পরিণত হয়েছে সড়কটি।
এই রুটে এখন ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগছে যানবাহন পার হতে।

উপদেষ্টার আগমন উপলক্ষে গত রোববার থেকেই খানাখন্দ ভরাটের কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোয় যানজট আরও তীব্র আকার ধারণ করেছে।

আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম বলেন, "উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে পড়লে তিনি পরে মোটরসাইকেলে করে গন্তব্যে পৌঁছান।"



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩