শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   রাজনীতি
দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু
  Date : 07-10-2025

অনলাইন ডেস্ক

দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৪ সালের ২ অক্টোবর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ জমা দেয়। সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, “আমরা এখন দল হিসেবে আওয়ামী লীগকে একটি অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার প্রশ্নে প্রাথমিক তদন্তের কাজ শুরু করেছি। পুরোপুরি তদন্ত শুরু হলে বিস্তারিত জানা যাবে দলটির বিচার কতদূর গড়াতে পারে।”

ট্রাইব্যুনাল সূত্র জানায়, তদন্তের দায়িত্বে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং জুলাই-আগস্ট মাসে দেশের বিভিন্ন এলাকায় সংগঠিত ঘটনাগুলোর আলোকেই তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শেষ সাক্ষীর তৃতীয় দিনের জেরা অনুষ্ঠিত হচ্ছে। মামলাটি শুনানি হচ্ছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।

মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরা করছেন আসামিপক্ষের প্রধান আইনজীবী। এর আগে গতকালও দিনব্যাপী তাকে জেরা করা হয়। জেরা চলাকালে আলোচিত রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে প্রশ্ন করলে তদন্ত কর্মকর্তা জানান, “কোনো চাপে নয়, বরং সত্য উদঘাটনের স্বার্থেই তিনি রাজসাক্ষী হয়েছেন।”

তিনি আরও জানান, জুলাই মাসে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারদলীয় সশস্ত্র গোষ্ঠী ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। শেখ হাসিনার মামলায় এখন পর্যন্ত ২৫ কার্যদিবসে ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আজ ৫৪তম সাক্ষীর জেরা শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

প্রসিকিউশনের ভাষ্য, “জুলাইয়ের গণহত্যায় যারা জড়িত, তারা কেউই আইনের বিচারের হাত থেকে রেহাই পাবে না।”



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩