বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   রাজনীতি
ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  Date : 03-01-2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন ঢাকার ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র যাচাইয়ের সব ধাপ অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপত্তি, অভিযোগ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে তারেক রহমান ও এস এম খালিদুজ্জামানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হলো।

ঘোষণার সময় তারেক রহমানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রার্থিতা বৈধ ঘোষণা করায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে অন্য কোনো প্রার্থীর বা প্রতিনিধির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকা-১৭ আসনে ১৭টি মনোনয়নপত্র জমা পড়েছিল বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, এই আসনে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে জামায়াতের প্রার্থী এস এম খালিদুজ্জামান নিজেই সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন।
 



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩