শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   লাইফস্টাইল
শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!
  Date : 03-09-2025

অনলাইন ডেস্ক

দিনভর কাজের চাপে অনেক সময় শরীরে ক্লান্তি ভর করে। অফিস, ক্লাস কিংবা ট্রাফিকের ঝামেলায় আমরা অনেকেই তখন চা-কফির আশ্রয় নিই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিকভাবে শক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো সঠিক সময়ে সঠিক ফল খাওয়া।

তাহলে জেনে নিন, কোন সময়ে কোন ফল খেলে শরীরে দ্রুত শক্তি ফেরত পাবেন—

১. সকালে ঘুম থেকে ওঠার পর – কলা

দিনের শুরুতে একটি কলা খেলে শরীর পায় তাৎক্ষণিক শক্তি। এতে থাকা গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ শরীরকে জোগায় প্রাকৃতিক চিনি। পাশাপাশি কলার পটাশিয়াম পেশি ও স্নায়ুর জন্যও কার্যকরী। ফলে একটি কলা আপনাকে দিনের শুরুতে সতেজ রাখবে।

২. দুপুরের আগে – আপেল

অফিসের টেবিলে বসে কিংবা ক্লাসের ফাঁকে এক টুকরো আপেল শরীরকে দেয় ধীরে ধীরে শক্তি। এতে আছে ফাইবার ও প্রাকৃতিক ফ্রুক্টোজ, যা ঘুম ঘুম ভাব কাটিয়ে শরীর ও মনকে সতেজ করে।

৩. বিকালে – কমলা বা মাল্টা

দুপুরের খাবারের পর অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। বিকালে একটি কমলা বা মাল্টা খেলে ভিটামিন সি ও প্রাকৃতিক ফ্রুক্টোজ শরীরে যোগায় নতুন শক্তি। এতে শরীর হয় চাঙ্গা, মনের ক্লান্তিও দূর হয়।

৪. সন্ধ্যায় – আঙুর

দিনশেষে শরীর ম্যাজম্যাজে লাগলে কয়েকটি আঙুর খেলে দ্রুত শক্তি মেলে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীর পায় বাড়তি সুরক্ষা। তবে আঙুরে চিনি বেশি থাকায় ডায়বেটিস রোগীদের অবশ্যই পরিমাণ নিয়ন্ত্রণে খেতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৫. ব্যায়ামের আগে বা পরে – খেজুর

যারা নিয়মিত ব্যায়াম বা জিম করেন, তাদের জন্য খেজুর হতে পারে আদর্শ শক্তির উৎস। ব্যায়ামের আগে খেলে তাৎক্ষণিক এনার্জি দেয়, আর পরে খেলে শরীরের হারানো গ্লুকোজ পূরণ করে।

ফল খেয়ে শক্তি পাওয়ার এই অভ্যাস শুধু সাময়িক নয়, দীর্ঘমেয়াদেও শরীরের জন্য উপকারী। তবে যাদের ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, লিভার বা কিডনির সমস্যা আছে, তারা নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩