শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   কৃষি সংবাদ
ফিলিপাইনের কালো আখ চাষে নরসিংদীতে কৃষকের দ্বিগুণ লাভ, সম্ভাবনার নতুন দিগন্ত
  Date : 08-09-2025

নিজস্ব প্রতিবেদক 


নরসিংদীতে সাধারণত আখ চাষ খুব একটা দেখা না গেলেও, ফিলিপাইন থেকে আনা কালো জাতের আখ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন জেলার শিবপুর উপজেলার দুই তরুণ কৃষি উদ্যোক্তা—মহসিন ও মারুফ হাসান মুরাদ। তাদের সফলতা এখন আশপাশের কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনশেফের চর এলাকার কৃষক মহসিন মাত্র একটি চারা থেকে শুরু করে বর্তমানে দুই বিঘা জমিতে ফিলিপাইনের কালো আখ চাষ করছেন। গত বছর ১ লাখ টাকা বিনিয়োগে তার উৎপাদিত আখ বিক্রি হয় প্রায় ৩ লাখ টাকায়। চলতি বছরেও তার আখের বাম্পার ফলন হয়েছে। বাজারে প্রতি পিস আখ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

একই এলাকার সৈয়দনগর দড়িপাড়া গ্রামের তরুণ মারুফ হাসান মুরাদ শখের বসে তিন বছর আগে বাড়ির আঙিনায় একটি কালো আখের চারা রোপণ করেন। আখটির স্বাদে আকৃষ্ট হয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেন। বর্তমানে নিজ উদ্যোগে আখের চারা উৎপাদন করে স্থানীয় কৃষকদের মধ্যে সরবরাহ করছেন এবং চাষাবাদে পরামর্শ দিচ্ছেন। মারুফের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই এ আখ চাষে আগ্রহী হচ্ছেন।

এ জাতের আখ লম্বা, মোটা, সুমিষ্ট ও রসালো হওয়ায় বাজারে এর চাহিদা বেশি। স্থানীয় পাইকারি বিক্রেতা ওমর ফারুক জানান, ‘‘প্রতি পিস আখ পাইকারি ৬০ টাকায় কিনে খুচরা বাজারে ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছি। এতে ভালো লাভ হচ্ছে।’’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে নরসিংদীর ছয়টি উপজেলায় ১৮২ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যার অধিকাংশই চিবিয়ে খাওয়ার জাত। এর মধ্যে নতুন করে ফিলিপাইনের কালো আখ চাষ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. মুহাম্মদ আবদুল হাই জানান, ‘‘ফিলিপাইনের কালো আখ খেতে বেশ মিষ্টি, নরম ও রসালো। এই আখে রোগবালাইও কম, ফলে এটি লাভজনক ফসল হিসেবে প্রমাণিত হচ্ছে। আমরা কৃষকদের বীজ, সার, কীটনাশক এবং প্রযুক্তিগত পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছি।’’

স্থানীয়রা মনে করছেন, সরকারি সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে এই আখ চাষ আরও ছড়িয়ে দেওয়া গেলে কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি দেশের কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩