অনলাইন ডেস্ক
ওজন কমানোর চেষ্টা করুন আর না করুন, সবার জন্যই একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর সকালের নাশতা খুবই গুরুত্বপূর্ণ। পেটভরে ব্রেকফাস্ট করলে সারা দিন ক্যালরি গ্রহণ বৃদ্ধি রোধ করে। আর সেজন্য সকারের নাশতায় এমন কিছু খাবার খাওয়া উচিত, যেগুলো দীর্ঘক্ষণ পেট ভরা রাখবে। চলুন, জেনে নিই সেসব খাবার সম্পর্কে—
সবজি উপমা : সুজি ও সবজি দিয়ে তৈরি উপমা ফাইবার ও পুষ্টিতে সমৃদ্ধ, যা দিনের শুরুটা ভালো করে।
পনিরের সঙ্গে বেসন : চিলা বেসনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এতে কাটা সবজি ও পনির যোগ করলে এটি আরো পুষ্টিকর হবে। ব্রেকফাস্টে এই খাবার খেলে পেট ভরিয়ে তুলবে।
ইডলি সাম্বার : দই ও প্রোটিন সমৃদ্ধ সাম্বারের সঙ্গে রান্না করা ইডলির মিশ্রণও একটি দুর্দান্ত বিকল্প।
পিনাট বাটার : আপনার যদি কোনো বাদামের প্রতি অ্যালার্জি না থাকে, তাহলে রুটি, আপেল বা কলার ওপর বাদামের মাখন ছড়িয়ে খান। এটি খুদি বা ওটমিলেও যোগ করতে পারেন।
স্মুদি : কলা, আপেল, পালং শাক বা কেল এর মতো আপনার প্রিয় ফলগুলো মিশিয়ে নিন এবং বাদাম, বীজ ও গ্রানোলা যোগ করে একটি মজাদার ও পুষ্টিকর স্মুদি তৈরি করুন।