শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   সভা-সেমিনার
অটোমেশনে না গেলে কৃষিতে বড় সুফল আসবে না: বিসিআই সভাপতি আনোয়ার
  Date : 22-09-2025

অনলাইন ডেস্ক

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেছেন, কৃষিতে অটোমেশন ছাড়া টেকসই উন্নয়ন ও বড় সুফল পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, “খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে ব্যাকওয়ার্ড লিংকেজ সক্ষমতা বাড়াতে হবে। এ খাতেই সবচেয়ে বেশি মূল্য সংযোজন সম্ভব।”

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার এডিসন প্রাইম ভবনে আয়োজিত ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনোয়ার-উল আলম বলেন, দেশে বর্তমানে ২৬ লাখ ২৪ হাজার বেকার রয়েছে।
অন্যদিকে তৈরি পোশাক খাত নতুন কর্মসংস্থান তৈরি করতে পারছে না। বর্তমানে এই খাতে ৩৫ লাখ শ্রমিক কাজ করলেও এটি স্বল্প মজুরির খাত হওয়ায় ভবিষ্যতে বড় সম্ভাবনা নেই। “এখন আমাদের মনোযোগ দিতে হবে ম্যানুফ্যাকচারিং ও হালকা প্রকৌশল যন্ত্রপাতি খাতে, যেখানে ভবিষ্যতের অর্থনৈতিক প্রাণশক্তি নিহিত রয়েছে।”

বিসিআই সভাপতির তথ্য অনুযায়ী, ফার্ম মেশিনারির বৈশ্বিক বাজার ২০২৪ সালে ২১০ বিলিয়ন ডলার, যা ২০৩০ সালে হবে ৩২৯ বিলিয়ন ডলার

অটো স্পেয়ার পার্টস বাজার বাড়বে ৩৫০ বিলিয়ন থেকে ৭৫০ বিলিয়নে অটোমোবাইল খাতের আকার ২.৪ ট্রিলিয়ন থেকে বাড়বে ৪.৭ ট্রিলিয়নে

বাংলাদেশের হালকা প্রকৌশল যন্ত্রপাতির বাজার ১২ বিলিয়ন ডলার হলেও, এর ৫০ শতাংশই দেশে উৎপাদন সম্ভব।
কৃষি যন্ত্রপাতির বাজার ১৭৪.৪৫ বিলিয়ন টাকা, যেখানে দেশীয় উৎপাদন মাত্র ৪৫.৫৬ বিলিয়ন টাকার।
এছাড়া গত ১০ বছরে পোশাক ও বস্ত্রশিল্পে ১০.৩ বিলিয়ন ডলারের যন্ত্রপাতি আমদানি হয়েছে, যা পুরোপুরি আমদানিনির্ভর খাত।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩