বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   ব্যবসা-বাণিজ্য
সরবরাহ সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো
  Date : 25-09-2025

নিজস্ব প্রতিবেদক
 

সরবরাহ সংকট সৃষ্টি করে বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দিচ্ছে ভোজ্যতেল সরবরাহকারী কোম্পানিগুলো— এমন অভিযোগ তুলেছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা।

তাদের দাবি, ভোক্তা পর্যায়ে সরকার দাম বাড়ানোর অনুমতি না দিলেও কোম্পানিগুলো কমিশন কমিয়ে দিয়ে সরবরাহ সীমিত করছে। এতে বাজারে খোলা তেল বিক্রি বাড়লেও পণ্যের মূল্য বাড়ছে চাপাচাপি করে।

রাজধানীর রামপুরা ও মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,  খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৭০-১৭২ টাকা, সুপার পাম অয়েল বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকা।

চারদিন আগেও সয়াবিনের দাম ছিল ১৬৯ টাকা, আর পাম অয়েল ছিল ১৫০ টাকা।

ব্যবসায়ীরা জানান, “২০৪ লিটার সয়াবিন তেলের প্রতি ড্রামের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে এখন হয়েছে ৩৪,৪০০ টাকা। পাম অয়েল বেড়ে ২৯ হাজার থেকে ৩১ হাজার টাকায় পৌঁছেছে।”

বোতলজাত তেলের দাম খুচরা পর্যায়ে না বাড়লেও পাইকারি বাজারে বাড়ানো হয়েছে।
রামপুরা বাজারের খুচরা বিক্রেতা জামাল হোসেন বলেন, “পাঁচ লিটার বোতল তেলের প্রতি কার্টন (২০ লিটার) পাইকারিতে ৫০-৬০ টাকা বেড়েছে। গায়ের দাম না বাড়ায় আমাদের লোকসানে বিক্রি করতে হচ্ছে।”



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩