বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   ব্যবসা-বাণিজ্য
 ঢাকা চেম্বার চায় রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতি ধারাবাহিকতা
  Date : 04-01-2026

২০২৬ সালে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও গতি বজায় রাখতে সময়োপযোগী ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ এবং সেসব উদ্যোগের বাস্তবায়নের ওপর জোর দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে ব্যবসা ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করছে সংগঠনটি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন বছর ঘিরে এই প্রত্যাশার কথা তুলে ধরেছে বাণিজ্য সংগঠনটি।

শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়ে ঢাকা চেম্বার বলেছে, নির্বাচনকালীন ও পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা দেশীয় উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা জোরদারে সহায়ক হবে। একই সঙ্গে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছে সংগঠনটি।

জ্বালানিসংকট ও উচ্চ মূল্যের কারণে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে উল্লেখ করে ডিসিসিআই দীর্ঘমেয়াদি জ্বালানি মূল্যনীতি, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং জ্বালানি সরবরাহ চুক্তি সম্প্রসারণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার চাপ মোকাবিলায় কারেন্সি সোয়াপ ব্যবস্থা বিবেচনা ও প্রবাসী আয় বাড়াতে কার্যকর প্রণোদনার দাবি করেছে।

অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ, ব্যবসা পরিচালনা সহজ করা, বিনিয়োগবান্ধব নীতিগত পরিবেশ গঠন এবং রপ্তানি বৈচিত্র্যকরণের ওপর গুরুত্ব দিয়েছে ডিসিসিআই। বিশেষ করে সিএমএসএমই খাতে সহজ ঋণপ্রাপ্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেছে সংগঠনটি।

সরকারের অতিরিক্ত ব্যাংকঋণ গ্রহণে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত হওয়ার ঝুঁকির কথাও উল্লেখ করেছে ঢাকা চেম্বার। রাজস্ব আয় বাড়াতে গিয়ে বিদ্যমান করদাতাদের হয়রানি না করার পাশাপাশি করব্যবস্থার অটোমেশন, সংস্কার এবং এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে মুক্ত বাণিজ্যচুক্তি সম্পাদনের ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩