শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   ফিচার
গরুর দুধের বিকল্প ক্যালসিয়াম সমৃদ্ধ ১০টি খাবার
  Date : 27-09-2025

অনলাইন ডেস্ক

মানবদেহে হজমে সহায়ক পাচক এনজাইম ল্যাকটেজ ক্ষুদ্রান্ত্রে তৈরি হয়, যা দুধে থাকা ল্যাকটোজ ভেঙে হজমযোগ্য করে তোলে। তবে অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত ল্যাকটেজ উৎপন্ন না হওয়ায় দেখা দেয় ল্যাকটোজ ইন্টলারেন্স। এতে পেটব্যথা, ডায়রিয়া, অস্বস্তির মতো সমস্যা দেখা দিলেও আক্রান্ত ব্যক্তিরা দুধ এড়িয়ে চলায় ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি থেকে বঞ্চিত হন।

বিশেষজ্ঞরা বলছেন, দুধ ছাড়াও এমন অনেক খাবার রয়েছে যা দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সক্ষম।

দুধের বিকল্প হিসেবে ১০টি উৎকৃষ্ট খাবার

১. বীজজাতীয় খাবার

শণ, তিল, চিয়া, সয়া প্রভৃতি বীজ ক্যালসিয়ামের ভালো উৎস। চিয়া বীজে ক্যালসিয়ামের পরিমাণ দুগ্ধজাত খাবারের তুলনায় বেশি। এছাড়া তিলের বীজে আছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট। সয়া দুধ বা দইও গরুর দুধের বিকল্প হিসেবে জনপ্রিয়।

২. বাদাম

কাঠবাদাম, আখরোট, কাজু ও পেস্তা ক্যালসিয়াম ও প্রোটিনে সমৃদ্ধ। বিশেষ করে কাঠবাদামে ক্যালসিয়ামের পরিমাণ বেশি। বাদাম দুধও এখন দুধের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে।

৩. বাঁধাকপি

চর্বি, চিনি ও কোলেস্টেরল-মুক্ত এই সবজি ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। রান্না বা সালাদ উভয়ভাবেই খাওয়া যায়।

৪. ব্রকলি বা সবুজ ফুলকপি

ভিটামিন সি, কে ও ক্যালসিয়াম সমৃদ্ধ ব্রকলি হাড়ের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধে সহায়ক।

৫. ছোট মাছ

পুটি, কাচকি, মলা বা দারকিনার মতো ছোট মাছ ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন এ ও আয়রনেরও ভালো উৎস। এগুলো হাড়ের দৃঢ়তা বাড়াতে কার্যকর।

৬. মিষ্টি আলু

ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মিষ্টি আলুতে ক্যালসিয়ামের উপস্থিতি শরীরের পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করে।

৭. সরিষা শাক

বি ভিটামিন ও ভিটামিন কে সমৃদ্ধ এই শাক হাড় মজবুত রাখে এবং রক্তক্ষরণ রোধে কার্যকর।

৮. পালং শাক

ভিটামিন এ, সি, আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ পালং শাক হাড় ও দাঁতের জন্য উপকারী এবং ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।

৯. ঢেঁড়শ

ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ফাইবারে ভরপুর ঢেঁড়শ বদহজম দূরীকরণ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

১০. শুকনো ডুমুর

আধা কাপ শুকনো ডুমুরে উল্লেখযোগ্য পরিমাণ ক্যালসিয়াম ছাড়াও রয়েছে ম্যাগনেসিয়াম ও ফসফরাস, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় কার্যকর। 

গরুর দুধ না খেলে ক্যালসিয়ামের ঘাটতি হবে—এমন ধারণা সঠিক নয়। বাদাম, বীজ, সবুজ শাকসবজি, ছোট মাছ কিংবা শুকনো ডুমুরের মতো খাবার নিয়মিত খেলে দুধের বিকল্পেই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করা সম্ভব। সুষম খাদ্যাভ্যাসে এসব খাবার যুক্ত হলে দীর্ঘমেয়াদে পাওয়া যাবে সুস্থ জীবনের নিশ্চয়তা।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩