বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   ব্যবসা-বাণিজ্য
টেকসই পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: গোলটেবিল আলোচনায় মত
  Date : 29-09-2025

নিজস্ব প্রতিবেদক
 

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, বাংলাদেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি খাত ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন। তারা মনে করেন, প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে হলে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন চর্চা অবলম্বন করতে হবে।

‘ট্যুরিজম অ্যালায়েন্স সোসাইটি’ গত শনিবার রাজধানীর ডেইস হোটেলে ‘পর্যটন ও টেকসই রূপান্তর: বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা। তাদের দুজনকেই আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুজহাত ইয়াসমিন বলেন, “বাংলাদেশের পর্যটন খাতে সম্ভাবনা বিপুল। এই খাতকে এগিয়ে নিতে হলে আমাদের অবশ্যই টেকসই পর্যটনের পথে হাঁটতে হবে। সরকারি ও বেসরকারি সব পক্ষকে একযোগে কাজ করতে হবে।”

বিপিসির চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা বলেন, “ইকো-ট্যুরিজমসহ বিভিন্ন পর্যটন উদ্যোগে বিপিসি কাজ করছে। পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন ও ব্যবস্থাপনায় স্থানীয় জনগণকে যুক্ত করতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব।”

আলোচনায় অংশগ্রহণকারী পর্যটন খাতের নীতি-নির্ধারক ও সংশ্লিষ্টরা বলেন: বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে সমন্বিত বিপণন কৌশল গ্রহণ জরুরি পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা আবশ্যক স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পর্যটনকে জনমুখী করতে হবে ট্যুরিজম অ্যালায়েন্স সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল একরাম বলেন, “আমরা চাই টেকসই পর্যটনের একটি সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে। সব অংশীজনকে নিয়ে যৌথভাবে খাতটির রূপান্তরে ভূমিকা রাখতে চাই।”

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি এইচ এম হাকিম আলী বলেন, “এটি শুধু দিবস পালনের আয়োজন নয়, বরং পর্যটনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সময়। এখনই সঠিক নীতিমালা, সমন্বয় এবং বাস্তবায়নের সময়।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তৌফিক রহমান। শেষাংশে আয়োজকরা উপস্থিত অতিথি, গণমাধ্যমকর্মী এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩