বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   ব্যবসা-বাণিজ্য
সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে ফলের দাম বেড়েছে
  Date : 02-10-2025

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর খুচরা বাজারে হঠাৎ করে বেড়ে গেছে সব ধরনের ফলের দাম। ব্যবসায়ীরা বলছেন, পূজার ছুটিতে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশে বিঘ্ন ঘটায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যার ফলে পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েছে ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত।

বাজার ঘুরে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকার গালা আপেল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৪০০ টাকা। চায়না গালা আপেল বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, সাদা আপেল ২৫০ টাকায়, এবং অস্ট্রেলিয়ান আপেল ৩৫০ টাকায়—যা আগের তুলনায় কেজিতে ৫০ টাকা বেশি।

আঙুরের বাজারেও বেড়েছে চাপ। কালো ও সাদা উভয় ধরনের আঙুর কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ৪০–৬০ টাকা বেশি। লাল আঙুরের দাম ৩৮০ টাকা।

আকারভেদে আনার কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকায়। কমলা ৩৫০ টাকা, নাসপাতি ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাল্টার বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে, যার দাম কেজি প্রতি ২৫০–২৮০ টাকা।

সেগুনবাগিচার ফল বিক্রেতা নাজমুস ইসলাম বলেন, “আড়তে দাম বেড়েছে, আমরাও বেশি দামে কিনছি। পরিবহন, শ্রমিক ও ভাড়া—সব মিলে আমাদেরও কেজি প্রতি ১০–২০ টাকা বেশি রাখতে হচ্ছে।”

ফকিরাপুলের আরেক বিক্রেতা হোসেন বলেন, “প্রতি বছর পূজার সময় এই সমস্যাটা হয়। ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ পড়ে। তবে পূজা শেষ হওয়ায় আগামী সপ্তাহে দাম কমে আসবে বলে আশা করছি।”

পাইকারি বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পূজা উপলক্ষে ভারতের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল সীমিত হওয়ায় ফলের সরবরাহ কমেছে। তবে পূজা শেষ হওয়ায় আগামী সপ্তাহে সরবরাহ স্বাভাবিক হতে পারে এবং ফলমূলের দামও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩