মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   কৃষি সংবাদ
ওষুধি গুণে ভরপুর স্পাইডার লিলি
  Date : 13-05-2025

বাংলাদেশের পথে-ঘাটে কিংবা বনে-জঙ্গলে ফোটে নানা রকম ফুল। এর মধ্যে কিছু ফুলের চাষ হয়, আবার কিছু ফুলের চাষের প্রয়োজন হয় না। এর মধ্যে লিলি জাতের ফুল অন্যতম। কেননা দেশে অনেক জাতের লিলি আছে। তবে বেশিরভাগ লিলির নাম বাংলায় হয় না।

‘স্পাইডার লিলি’ তাদের মধ্যে অন্যতম একটি ফুল। চমৎকার এই ফুলে হালকা মিষ্টি ঘ্রাণ আছে। এই গাছের ওষুধি গুণও আছে। উষ্ণমণ্ডলীয় দেশসমূহে এটি বাগানের শোভাবর্ধক হিসেবে লাগানো হয়।

এ গাছের গোড়ায় পেঁয়াজের মতো কন্দ বা বাল্ব হয়। এর ফুল বেশ বড়, সাদা, সুগন্ধি এবং সুন্দর। এ প্রজাতির ফুল সাদা তবে আকারে ছোট এবং পাঁপড়ির নিচ হালকা বেগুনি।

স্পাইডার লিলির জন্মস্থান মূলত দক্ষিণ আফ্রিকা। তবে পৃথিবীর উষ্ণমণ্ডলীয় দেশে এ ফুলের সম্প্রসারণ ঘটেছে। ফুলটির বৈজ্ঞানিক নাম Hymenocallis littoralis. আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এ ফুলের স্থানীয় নাম ‘রসুনের ফুল’ বা ‘মাকড়সার ফুল’।

স্পাইডার লিলি ওষুধ হিসেবে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যেমন- গ্যাস্ট্রিক আলসার, ক্ষত এবং শ্বাসকষ্ট। এই ফুল গাছ ওষুধি উদ্ভিদ হিসেবে কবিরাজরা ব্যবহার করেন। কবিরাজরা লিভারের চিকিৎসায় স্পাইডার লিলি গাছের গোড়ার কন্দ ব্যবহার করেন।

তবে এর সর্বাঙ্গ বিষাক্ত হওয়ায় ক্ষতিকরও বটে। বেশি মাত্রায় ব্যবহারের ফলে স্নায়ুতন্ত্রের পক্ষাঘাত এমনকি মৃত্যুর কারণও হতে পারে। স্পাইডার লিলি তার সুন্দর এবং দৃষ্টিনন্দন ফুলের কারণে জনপ্রিয় শোভাময় উদ্ভিদ।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩