বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অন্যান্য
কথা-কবিতা ও গানে ব্রাহ্মণবাড়িয়ায় রবীন্দ্র-নজরুল স্মরণ
  Date : 25-08-2025

অনলাইন ডেস্ক

সাবেক অতিরিক্ত সচিব, অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের সভাপতি কবি ও গদ্যকার ড. শাহ মোহাম্মদ সানাউল হকের সভাপতিত্বে এবং প্লাটফর্ম-সম্পাদক হেলাল উদ্দিন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন সত্তরের দশকের বিশিষ্ট কবি খুরশীদ আনোয়ার, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ খোকন, কবি ও দোঁহাকার ইউসুফ মুহম্মদ, কবি ও সম্পাদক স ম বখতিয়ার, কবি রুহু রুহেল, কবি ও অধ্যাপক মোসলেম উদ্দিন সাগর, কবি আব্দুর রহিম, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাহিত্য একাডেমির পরিচালক ফারুক আহমেদ ভূঁইয়া, আফজালুর রহমান রিপন এবং কবি মো. স্বপন মিয়া।

আলোচকগণ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা ভাষা, সাহিত্য সংস্কৃতির দুইজন মহিরুহ ছিলেন। এই দুজন ব্যক্তিত্ব পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন ফলে তাঁদের রচনায় স্বাধীনতার আকুতি প্রকাশ পায়। রবীন্দ্রনাথ ও নজরুল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁরা হিন্দু-মুসলিম মিলনে পরিপূর্ণ বিশ্বাসী ছিলেন। বাঙালি জাতির আত্মপরিচয় গঠন ও মননের প্রসারে তাদের সাহিত্য ও সৃষ্টিকর্ম অবিস্মরণীয় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন আলোচকগণ। তারা বলেন, এই দুই মনিষীর রচনা থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষনমুক্ত, সাম্যের সমাজের পরিপূরক একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন কবি আমির হোসেন, কবি শাদমান শাহিদ, কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, কবি শারমিন সুলাতানা, কবি শিরীন আক্তার, কবি মাশরেকী শিপার, কবি কাজী বর্ণাঢ্য, কবি এ কে এম শামসুদ্দোহা, কবি এস এম ইউনুস, কবি শৌমিক ছাত্তার প্রমুখ। 

অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদ-এর শিল্পী অনন্যা কর্মকার অদিতি এবং নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী দুর্জয় বণিক। সবশেষে অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক কবি হুমায়ুন কবির ভূঞা অনুষ্ঠানে আগত অতিথি ও দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩