বাংলাদেশের শিশু-কিশোরদের জন্য সবচেয়ে বড় ও বহুমাত্রিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার ২০২৫ গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর সফলভাবে শুরু হয়েছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
৫ম থেকে ৮ম শ্রেণি (মিডল স্কুল): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা
৯ম থেকে ১২শ্রেণি ও কলেজ: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা
মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপের সেরা ৩ অলরাউন্ডার পাবেন প্রত্যেকে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। এছাড়াও মোট ১ কোটি টাকার বেশি মূল্যমানের উপহার ও শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
গ্র্যান্ড ফিনালেতে ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ পাবেন যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। এছাড়া ৬টি বিষয়ের সেরা ৫৪ জন পারফর্মার স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবেন।
জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।
বাংলাদেশের সকল স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহীরা বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে পারবেন www.marksallrounder.com। প্রয়োজনে ফোন করুন: ০৯৬১৪৫১৬১৭১ (সকাল ৮টা থেকে রাত ৮টা)।