অনলাইন ডেস্ক
রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগর এলাকা থেকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পিচ্চি মনিরের সহযোগী এবং ডাকাত চক্রের সক্রিয় সদস্য অনিককে সেনাবাহিনী গ্রেফতার করেছে।
রোববার গভীর রাতে আজিমপুর আর্মি ক্যাম্পের ৪৬ বিগ্রেডের বিশেষ একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে অস্ত্র, বিস্ফোরক তৈরির ককটেল, পুলিশ পোশাক ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতারকৃত অনিক দীর্ঘদিন ধরে সামরিক পোশাক পরে মাদক ব্যবসা, ডাকাতি ও সন্ত্রাস চালাচ্ছিল। তাকে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।