বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   রাজধানী
রাজধানীতে দিন-দুপুরে বিকাশের দোকানে ছিনতাই
  Date : 07-10-2025

অনলাইন ডেস্ক

রাজধানীর হাজারীবাগ থানাধীন তল্লা বাগ এলাকায় দিনের আলোয় বিকাশের দোকান থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে শেরেবাংলা রোডের তল্লা বাগ মসজিদের নিচে অবস্থিত ‘নাঈম টেলিকম’ নামের বিকাশ শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকানকর্মী জুনায়েদ জানান, বউবাজার এলাকার তামজীদ নামে এক যুবক দোকানে এসে প্রথমে ১,৫০০ টাকা পাঠায়, পরে আবার এসে গল্পের ছলে ৫০০ টাকা ধার চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক ক্যাশ থেকে ২০ হাজার টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

দোকানের স্বত্বাধিকারী রমজান আলী জানান, দুপুর ১২টা ২০ মিনিটে তার ভাতিজা ফোনে জানায়, তামজীদ টাকা ধার চেয়ে নিতে না পেরে জোরপূর্বক ক্যাশ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে। তিনি বলেন, “দিনের আলোয় এমন ছিনতাইয়ের ঘটনা খুবই উদ্বেগজনক। পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনুক।”

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “তামজীদ নামে ওই যুবককে আগেও একাধিকবার অপরাধে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩