বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অর্থনীতি
অর্থ উপদেষ্টা: বাংলাদেশের বন্ড মার্কেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে
  Date : 22-09-2025

নিজস্ব প্রতিবেদক 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “বাংলাদেশের বন্ড মার্কেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “বড় প্রকল্পে অর্থায়নের জন্য কেবল আয়কর ও ব্যাংক নির্ভরতা ঝুঁকিপূর্ণ। এর বিকল্প হিসেবে পুঁজিবাজারকে ব্যবহার করতে হবে—বন্ড ও ডিবেঞ্চারের মাধ্যমে অর্থায়নের পথ খুলতে হবে।”

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসই।

অর্থ উপদেষ্টা বলেন, “পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পগুলো বন্ড ইস্যুর মাধ্যমে বাস্তবায়ন করা যেত। শুধু ব্যাংকের ওপর নির্ভর করলেই হয় না—এতে ঋণ খেলাপি ও তহবিল অপব্যবহারের ঝুঁকি বাড়ে।”

তিনি আরও বলেন, দেশে এখনো সিকিউরিটাইজেশন কার্যকর হয়নি। অথচ মেট্রোরেল বা বড় অবকাঠামো প্রকল্পগুলোতে সিকিউরিটাইজেশন ব্যবহারে বিশ্বব্যাংকের ওপর নির্ভরতা কমানো যেত।

ড. সালেহউদ্দিন আহমেদ বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, “অনেকে মনে করেন পুঁজিবাজারে বিনিয়োগ মানেই নিশ্চিত মুনাফা—এ ধারণা ভুল। এখানে ঝুঁকি রয়েছে, আবার সম্ভাবনাও অনেক।”

তিনি বলেন, বেসরকারি খাতের অংশগ্রহণ এখনো খুবই কম। সরকারি বন্ড থাকলেও শেয়ার ও করপোরেট বন্ড মার্কেট প্রায় অচল। এটি পরিবর্তন করতে হলে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে এবং সাধারণ বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা বাড়াতে হবে।

বর্তমানে সুকুক বাজারে প্রায় ২৪ হাজার কোটি টাকার বন্ড রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “এসব বন্ড শিক্ষা ও স্যানিটেশন খাতে ব্যবহৃত হওয়ায় রিটার্ন কম। এগুলো যদি উৎপাদনমুখী প্রকল্পে ব্যবহার হতো, তাহলে মুনাফা বেশি হতো এবং ব্যাংকের ওপর চাপও কমত।”

তিনি সুকুককে “প্রকৃত সম্পদভিত্তিক” করতে আহ্বান জানান, যাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে।

এছাড়া, পেনশন ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড ব্যবহারে সতর্কতার পরামর্শ দেন তিনি, কারণ এগুলো সরাসরি সরকারি দায়বদ্ধতার সঙ্গে যুক্ত।

ড. সালেহউদ্দিন বলেন, “শুধু বন্ড ও মূলধন বাজার নয়, বীমা খাতের উন্নয়নেও জোর দিতে হবে। পাশাপাশি কর কাঠামো ও প্রণোদনা সংস্কার করে বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।”



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩