শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অর্থনীতি
জন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
  Date : 07-10-2025

অনলাইন ডেস্ক
 

একটি শিশুও বাদ পড়বে না। জন্মসনদ থাকুক বা না থাকুক, সবাইকে টিকার আওতায় আনতে হবে”—এ কথা বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর জাতীয় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ডায়রিয়া, রাতকানার মতো অনেক প্রতিরোধযোগ্য রোগ আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অথচ আজও শিশুরা টাইফয়েডে মারা যাচ্ছে বা স্থায়ীভাবে অঙ্গহানি হচ্ছে—এটি লজ্জাজনক। কারণ টাইফয়েড একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। এবার আমরা টাইফয়েড টিকা কার্যক্রম শুরু করেছি, আমি বিশ্বাস করি, আমরা সফল হব।”

নূরজাহান বেগম আরও বলেন, “টাইফয়েড সবচেয়ে বেশি আক্রমণ করে অল্প বয়সী শিশুদের। কিন্তু অনেক পরিবার এখনো জানে না দেশে এই টিকা পাওয়া যাচ্ছে। এটি আমাদের যোগাযোগ ব্যবস্থার ঘাটতি। স্কুল, মসজিদ, কমিউনিটি সেন্টারসহ সব জায়গায় সচেতনতা ছড়িয়ে দিতে হবে।”

তিনি প্রশাসনিক দিক থেকেও টিকাদান সহজ করার আহ্বান জানান। “রেজিস্ট্রেশন যেন হয় সহজ, প্রক্রিয়া যেন হয় ঝামেলাহীন। জন্মসনদের অভাবে কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে,”—বলেন উপদেষ্টা।

সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন। “স্বাস্থ্য খাত একা কিছু করতে পারবে না। আমাদের সামাজিক সহযোগিতাই বড় শক্তি,”—যোগ করেন তিনি।

স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান (সভাপতি), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম, এনজিও ব্যুরোর মহাপরিচালক দাউদ মিয়া, ইউনিসেফ প্রতিনিধি দীপিকা শর্মা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজেশ নরওয়ান। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশ নেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩