বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অর্থনীতি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
  Date : 23-09-2025

অনলাইন ডেস্ক

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক সহযোগিতা অগ্রাধিকার পাওয়া উচিত— এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

সোমবার ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন: “বাংলাদেশের অর্ধেকের বেশি জনগণ ২৭ বছরের নিচে এবং তারা কর্মসংস্থান খুঁজছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে বাণিজ্য-উপযোগী করতে হলে সবুজ বন্দর উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে, যা শুধু পরিবেশগত লক্ষ্য অর্জনে নয়, কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক হবে।”

তিনি জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দর দেশের ৯৬% বাণিজ্য এবং ৯৮% কনটেইনার হ্যান্ডেল করছে। বন্দর আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে চালু হচ্ছে ই-গেট, রিয়েল-টাইম ট্র্যাকিং, এবং জাইকার সহায়তায় জাতীয় বন্দর নীতি চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩