বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   রাজধানী
সেনা অভিযানে ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি মুক্তার গ্রেফতার
  Date : 23-09-2025

অনলাইন ডেস্ক

রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন হুজুরপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি মুক্তারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে আজিমপুর আর্মি ক্যাম্পের ৪৬ ব্রিগেডের (অজেয় চার) একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সেনা সূত্রে জানা যায়, হুজুরপাড়ায় নিয়মিত টহলের সময় সেনা সদস্যদের সন্দেহ হলে চেকিং শুরু করা হয়। এ সময় মুক্তারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে মুক্তারের স্বীকারোক্তি অনুযায়ী কেরানীগঞ্জের জিনজিরা ঘাট এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে আরও ১,৩৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, মুক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিল। গোপন তথ্যের ভিত্তিতে টহল কার্যক্রম জোরদার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুক্তারকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম যুগান্তরকে বলেন, “সেনাবাহিনী মাদকসহ একজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩