১
একটা মাছি অনেকক্ষণ ধরে উড়ে উড়ে খোকন মিয়ার নাকের উপরে বসছে। বিষয়টি খুবই বিভ্রান্ত কর। মাছি ওড়ার ভোঁ ভোঁ শব্দ আর নাকের উপরে বসে সুড়সুড়ি দেওয়ার কারণেই বারেবারে খোকন মিয়ার ঘুম ভেঙে যাচ্ছে। ঘুমের ঘোরে কয়েকবার মাছিটাকে ওড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে। মশারির ভেতরের একটি মাছিই যথেষ্ট ঘুম চুটিয়ে দেবার জন্য।
মাওয়া থেকে প্রতি রাতে ইট বুঝাই ট্রাক চালিয়ে ঢাকা নিয়ে আসে খোকন মিয়া। সম্প্রতি খালাসি থেকে ড্রাইভার হয়ে ওস্তাদ নামটা নিজের পদবীতে যুক্ত করেছে।
ভোররাতে নিজের ঘরে ফিরে মশারি টাঙিয়ে দুপুর পর্যন্ত ঘুমিয়ে নেয় খোকন মিয়া। ঘুমের ভিতর বিভিন্ন বিষয়ের স্বপ্ন দেখতে তার খুব ভালো লাগে। আজকেও স্বপ্নের ভিতর নিজেকে হারিয়ে ফেলার সময় বারে বারে ব্যাঘাত ঘটাচ্ছিল নাকের উপরের বসা মাছি টি। বিরক্তি সহকারে উঠে পড়ে খোকন মিয়া। তার চোখ জবা ফুলের মত লাল হয়ে উঠেছে। অনেকে মনে করেন খোকন মিয়ার কোন বদ অভ্যাসের কারণেই তার চোখের এই অবস্থা। কিন্তু খোকন মিয়া চা পান সিগারেট কিছুই খান না। অসময়ে ঘুম ভেঙে গেলে খোকন মিয়ার চোখ অস্বাভাবিক লাল হয়ে ওঠে। ঘুম জড়ানো চোখে বিরক্ত নিয়ে খোকন মিয়া ডাক ছাড়লো -আপন, রুপন। বার কয়েকবার ডাকার পরেও কোথাও থেকে কোন প্রতি উত্তর এলো না। আপন ও রুপণ খোকন মিয়ার দুই ছেলে।
বড় ছেলের বয়স ১০ ছোট ছেলের বয়স সাত। দুটোই চরম বদ। পড়াশুনা তাদের মাথায় না ঢ়ুকলেও দুনিয়ার সকল অপকর্মই সহজে তাদের মাথায় ঢ়ুকে যায়। নিজেদের সৃজনশীলতায় সেই জ্ঞানের বহু শাখা-প্রশাখা উদয় হয় এবং কোন স্থানে সেই জ্ঞান প্রয়োগ করলে কি রকম বিকৃত মনে তখন শান্তি পাওয়া যাবে তা তাদের ভালো মতই জানা।
ময়লার গাড়ির পাম ছেড়ে তা পঙ্গু করা, যে কারো জুতো লুকিয়ে রাখা তাদের কাছে নেহাত ডাল ভাত। খোকন মিয়ার কোন শাসন বা আদেশ তারা কানে মাখে না। বাপ হিসেবে খোকন মিয়ার ভূমিকা নেহাত তাদের কাছে ক্ষণিকের অতিথির মতন। এতোটুকুন বয়সে তাদের কর্মকাণ্ডে পাড়া-প্রতিবেশীদের বিচার নিত্যদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে। বরং একদিন বিচার না আসলেই অবাক হয় খোকন মিয়া। তার বউ চাকরি করে গার্মেন্টসে। সেও বাড়িতে শুধুমাত্র রাতের অতিথি।
খোকন মিয়ার বউ এর নাম উপমা। সে খিটখিটে মেজাজ প্রকৃতির মেয়ে। কথাবার্তায় কোন প্রকারের রস কষ নেই। গলার স্বর ও রুক্ষ। নয়টা পাঁচটা অফিস এবং তার উপরে ওভারটাইম করে বাড়িতে ফিরে উপমার মেজাজ আরো বিগ্রে থাকে। গরম মাথাতেই খাবার তৈরি ও ঘর গোছানোর কাজ করতে হয় তাকে। স্বামীর সঙ্গে সুখ দুঃখের আলাপ বা খুনসুটি করার মতন বিলাসী সময় তার নেই।
খোকন মিয়া দু চারবার ডেকেও যখন ছেলেদের সাড়া পেল না তখন উঠে শলার ঝাড়ুটা খোঁজার জন্য তোশকের এপাশ ওপাশ উঁচু করলো। মশারির ভিতরে আটকে পড়া মাছি খুব সহজেই শলার ঝাড়ু দিয়ে মারা সম্ভব। খোকন মিয়ার কাছে এই কর্ম পরীক্ষিত। কিন্তু আজ কয়েকবার খোঁজার পরেও মাছি মারার হাতিয়ার সে খুঁজে পেল না। এদিকে ঘুমের জন্য খোকন চোখ মেলতে পারছে না। অগত্যা মশারি উঁচু করে কয়েকবার ঝাড়া শুরু করল। ঘুম চোখে দু-তিনবার মশারি ওঠানামা করে মাছি মুক্তির আশায় আবার শুয়ে পড়লো নব্য উস্তাদ। সবে মাত্র চোখ দুটো লেগে এসেছিল এমন সময় টিনের চালের উপরে দুটো বিড়ালের তুমুল ঝগড়া ও মারামারিতে আবার ঘুম ভাঙলো খোকনমিয়ার।
গায়ের লেপটা জড়িয়ে অন্য দিকে ফিরে শুতে যেতেই ছোট ছেলের কান্নার শব্দে ঘুম চটে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো। খোকন কান্নার কারণ জিজ্ঞাসা করল। রুপন জানালো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সাদা রংয়ের প্রাইভেট গাড়িটার সাইলেন্সারে আপন একটি গোল আলু ভরে দিয়েছিল। সেই কর্ম দেখে ফেলে গাড়ির মালিক। আপন কে ধরতে ধমক দিলে সে দৌড়ে পালিয়ে যায়। হাতের কাছে রুপম কে গাড়ির মালিক পেয়ে এই কাজে সহযোগিতার অপরাধে তার দুই গাল লাল করে দিয়েছে। এমন পরিস্থিতিতে খোকন কার বিচার করবে সেই উভয় সংকটে ছোট ছেলেকে কান ধরে ধমক দিয়ে বলল বড়ডা কই?
২
ঘন কুয়াশার চাদর ভেদ করে ৫ টন ট্রাকটি সামনে এগিয়ে নিচ্ছে খোকন মিয়া। সামান্য দূরের জিনিসও স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না। হেল্পার মজিদ নিজের গামছা দিয়ে কয়েক দফা গাড়ির গ্লাস মুছে দিয়েছে।
বিপরীত প্রান্ত থেকে আসা অন্য গাড়ির ফগ লাইট হঠাৎ হঠাৎ চোখে লাগছে খোকনমিয়ার। বুকের ভিতর আচমকা কামড় দিয়ে কয়েকবার জায়গায় ব্রেক করেছে সে। ডান পাশের ছোট জানলা দিয়ে মাথা বের করে অন্য ড্রাইভারের উদ্দেশ্যে জঘন্য কিছু খিস্তি দিয়েছে সে। গাড়ির সিটে বসে খিস্তি দেওয়ার রীতি বহুবছর ধরে প্রচলিত রয়েছে। যে যত বিকট গলায় খিস্তি দিতে পারবে সে তত অভিজ্ঞ ড্রাইভার হিসেবে পরিণত হবে এমনটাই বিদ্যমান রয়েছে অনেকের মনে।
দুই প্রান্ত থেকেই কিছু সময় অসভ্য বাক্য বিনিময়ের পথ আবার ক্লাশে পা রাখে খোকন। ইট বোঝাই ট্রাক আবার মাটি কাঁপিয়ে এগিয়ে যেতে থাকে সামনের দিকে।
আজ মহাজনের কড়া কথা শুনতে হয়েছে খোকনকে। ফোন দিয়ে তাকে না পেলে এবং সময় মতন ট্রিপ ধরতে না পারলে মহাজনের চড়া কথা শুনতেই হয়। অন্যদের দেখাদেখি নিজের শখ পূরণের জন্য একটা টাচ মোবাইল ফোন কিনেছে খোকন মিয়া। কেনার পর থেকে এখনো নিজের কাছে পুরো একটা দিন রাখতে পারিনি ফোনটি। দুই ছেলে বিভিন্ন কৌশলে ফোনটিকে নিয়ে গেমস খেলায় মত্ত হয়ে যায়। নিজেদের খেলার সময় যত গুরুত্বপূর্ণ ফোন আসুক না কেন তা তাদের কাছে সম্পূর্ণ বিরক্তিকর। কল কেটে দিয়েই আবার দুই ভাই ব্যস্ত হয় গোলাগুলিতে। দুপুরেও মহাজন কয়েকবার ফোন দিয়ে আজকের বাড়তি ট্রিপের কথা জানাতে না পেরেই ফুসে ছিলেন।
সন্ধ্যার পর খোকনকে সামনে পেয়ে বুকের ভিতর জমা কথাগুলো ক্ষোভের সাথে বের হয়ে আসলো। জমিদারের ব্যাটা ফোন ধরস না কেন? কাম কাজ বাদ দিয়া বউ নিয়ে বাড়িতে বইসা ফুর্তি করতাছিলি। তোর লাইগা আমার একটা ট্রিপমিস হইল। আরো অনেক কিছু বলেছিল যা পাঠক শ্রেণীর শোনার অযোগ্য। আজকেই তোরে শেষবারের মতন কইলাম এরপরে যদি কোনদিন আমার ফোন তুই না ধরোস তাইলে আর ট্রাকেও উঠার সুযোগ পাবি না। পুটকিতে লাথি দিয়া ট্রাকের থেকে নামায় দিমু। আমার নাম রসু মহাজন। আমি এক কথার মানুষ। কথার বরখেলাপ করা আবার বংশে নাই।
নিরবে সব কথা খোকন মিয়া সহ্য করে মনে মনে ছেলেদের উপরে খুব রেগে রইলো। ছেলেদের কর্মের জন্যই তাকে এতগুলো কথা শুনতে হল। খিটখিটে মেজাজ স্টিয়ারিংয়ে বসে খিস্তি দিয়ে মজিদকে ডেকে গাড়ি স্টার্ট দিয়েছিল সে।
কুয়াশার জন্য পিপড়ার গতিতে চলছে ট্রাক। মজিদ দু দফা ওস্তাদকে গান ছাড়ার কথা বলেছিল। খোকন হ্যাঁ না কিছুই জানায়নি, মজিদের আর সাহস হচ্ছে না আরেকবার গান ছাড়ার কথা বলার জন্য। মজিদ এখন খালাসী, গাড়ি ধোয়া থেকে শুরু করে মোছা বা গাড়ি পেছনে নেওয়ার সময় সিগনাল দেওয়াই তার কাজ। ওস্তাদের ফাই ফার্মাস খেটে দ্রুত ড্রাইভার হয়া তার স্বপ্ন। ওস্তাদকে তাই অকারনে সে চটাতে চায় না। মজিদ এখনো বিয়ে করে নাই। উঠতি বয়স। গাড়িতে উঠলে তার গান শুনতে ইচ্ছা করে। হিন্দি হোক বা বাংলা, যেকোনো গানেই তার আগ্রহ চোখে পড়ার মতন।
খোকনমিয়ার দু’চোখ ঘুমে ভেঙ্গে যাচ্ছে। আপনাআপনি বন্ধ হয়ে আসছে চোখের পাঁতা। সারাদিন সে ঘুমাতে পারেনি। গাড়ি চালতে পারলে হয়ত তার ঘুম আসতো না। কিন্তু জ্যামের কারণে ট্রাক অনেকক্ষণ স্থীর হয়ে একস্থানে দাঁড়িয়ে আছে। চাইলে সে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারে। কিন্তু স্টিয়ারিংয়ে হাত রেখে মাথা নতো করতেই পিছন থেকে গাড়ির হর্ন দিয়ে তাকে ডেকে দিচ্ছে। সামনের গাড়ি এক ইঞ্চি এগোলে তাকেও সেই এক ইঞ্চির শূন্যস্থান পূরণ করতে হচ্ছে। সন্ধ্যার থেকে খোকনমিয়ার গলা বুক জ্বলছে। বউয়ের রান্না করা তরকারিতে আজ ঝালের পরিমাণটা একটু বেশিই হয়েছে। খোকন মিয়া তরকারিতে ঝাল মোটেই সহ্য করতে পারে না। বাড়তি ঝালের কারণেই এখন তার এই অস্বস্তি। গাড়ির ডেকে থাকা পানির বোতল থেকে কয়েক দফা সে পানি পান করেছে। তবু কিছুতেই তার গলা বুক জ্বলা কমছে না।
গম্ভীর গলায় খোকন মজিদের কাছে জানতে চায় কতদূর পর্যন্ত জ্যাম আছে বলে তার মনে হয়? মজিদ কুয়াশা গভীরতা ভেদ করতে না পেরে চুপচাপ সিটে বসে মাথা চুলকাতে থাকে। বিপরীত প্রান্ত থেকে একের পর এক সব ডিস্ট্রিক্ট বাস পার হয়ে যাচ্ছে। মুরগি বোঝাই একটা পিকআপ ভ্যানকে আসতে দেখে মজিদ জিজ্ঞাসা করল কত দূর পর্যন্ত এই জ্যাম লেগে আছে। ড্রাইভার হালকা স্লো করে জানান দিল করিমগঞ্জ পর্যন্ত এই জাম লেগে আছে। এদিকে পিকাপে থাকা মুরগির গন্ধে খোকনমিয়ার পেট গুলিয়ে এলো। সে এই গন্ধ হজম করতে পারল না। নিজের ডানপাশের জানলা দিয়ে মাথা বের করে ওয়াক করতেই বমি হয়ে পেটের ঝাল যুক্ত তরকারি পুনরায় মুখ দিয়ে বেরিয়ে এলো।
মজিদ অবাক হয়ে হাতের কাছে থাকা পানির বোতল দ্রুত এগিয়ে দেয় খোকন মিয়ার দিকে। ওস্তাদের সাথে যতদিন সে গাড়িতে আছে কোনদিন সে খোকন মিয়া কে বমি করতে দেখেনি। এমনকি গাড়ির ড্রাইভাররা বমি করতে পারে এটাই মজিদ মিয়ার জানা ছিল না। অবাক কণ্ঠে মজিদ বলল ওস্তাদ সব ঠিক আছে তো? ভাটিতে ইট উঠানোর সময় আপনি একটা চিতই পিঠা খাইছিলেন। তখন পাশে বইসা থাকা ফরিদ বারে বারে আপনার পিঠা খাওয়া দেখতেছিল। আমার মনে হয় তার কু নজন লাগছে। না হইলে আপনি মানে খোকন ওস্তাদ গাড়ির স্টারিংয়ে বইসা বমি করবো এটাও বিশ্বাস করা যায়।
বুকের জ্বালাপোড়া টা অনেক কমে গেছে খোকন মিয়ার। সেই সঙ্গে চোখ থেকে ঘুমটা উড়ে গেছে। সামনের গাড়িটা বেশ লম্বা টান দিয়েছে। খোকন মিয়ার গলায় ঝুলে থাকা মাফলারে মুখ মুছে একের পর এক গিয়ার পরিবর্তন করতে লাগলো।
৩
গাড়ি আবার অনেকক্ষণ হলো জ্যামে আটকে আছে। খোকন মিয়া জামশেদ নামে এক ড্রাইভার এর কাছে বেশ কিছু টাকা পাবে। তারা দুজনেই একই লাইনে গাড়ি চালায়। সুযোগ পেলেই জমশেদ দৌলতদিয়ার রাত পরীদের অতিথি হয়। এই বদ অভ্যাসের কারণে খোকন মিয়া জমশেদকে মোটেই সহ্য করতে পারে না। খোকন মিয়ার বউ বদ মেজাজি ও কর্কশ কণ্ঠের হলেও কোন মেয়ে কোনকালেই খোকন মিয়াকে আকর্ষিত করতে পারেনি। পরের পাতে মুখ দেওয়ার বাজে মানসিকতা তার নেই। খোকন মিয়ার কাছে কেউ টাকা চাইলে থাকতে সে কাউকে না করতে পারে না। এর ধারাবাহিকতায় জমশেদ সে না করতে পারেনি। মাসের শেষভাগ খোকন মিয়ার হাতের অবস্থাও খুব বেশি ভালো না তাই সে আজ দুদিন হল জমসেদকে ফোনে ট্রাই করছে। কিন্তু জমশেদ কিছুতেই খোকনের ফোন ধরছে না।
আরো বিরক্তির বিষয় এই যে জমশেদ তার ফোনে ডুয়েল মিনিং একটি অশ্লীল গান কলার টিউন হিসেবে সেট করে রেখেছে। গানটি আবার কুখ্যাত শিল্পীর বিখ্যাত গান। যতবারই জমসেদ কে ফোন দেয়া হয় ততবারই অনিচ্ছায় খোকন মিয়ার এই গান শুনতে হচ্ছে। জামশেদকে ফোন দেওয়ার দায়িত্বটা এখন পালন করছে মজিদ। খোকন বলেছে তোর কাজ এই সিটে বসে গাড়ি না থামা পর্যন্ত জামসেদ কে ফোন দিবি। কেউ ফোন না ধরলে তাকে বারেবারে ফোন দেওয়ার ভিতরেও একটা মজা আছে। খোকন মিয়ার বিনোদন স্বল্প জীবনে জমসেদ কে ফোন দিয়ে বিরক্ত করতে পেরে ক্ষণিকের বিনোদন নিতে পারছে। এটাই তার কাছে টাকা উসুলের সমান তৃপ্তি। খোকন মিয়া বুঝে গেছে জামশেদ ইচ্ছা করেই তার ফোন ধরছে না।
দুপুরে বাড়িতে গোসল করার সময় খোকন মিয়া সব সময় ছেলেদের ডেকে তাদের গোসল করিয়ে নিজে গোসল করে। আজ দুপুর বেলা ছোট ছেলেকে পাওয়া গেলেও বড় ছেলেকে পাওয়া যায়নি। মোড়ের মাথার একটা দোকানে ওয়াইফাই আছে। খোকন মিয়ার ফোনে সেই পাসওয়ার্ড লগইন করা। বড় ছেলে ফোন হাতে পেলেই সেই দোকানের আশেপাশে বসে অনলাইনে গেমস খেলে। গে