বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অর্থনীতি
রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি দিল সরকার
  Date : 24-09-2025

অনলাইন ডেস্ক

সরকার ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে ২৩টি প্রতিষ্ঠানকে এই অনুমোদনপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান — মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বগুড়া মাল্টি অয়েল মিলস লিমিটেড এককভাবে ১০ হাজার টন করে তেল রপ্তানির অনুমতি পেয়েছে।

রপ্তানির এই অনুমোদন এসেছে এমন এক সময়, যখন গত ১৫ জানুয়ারি ২০২৫ থেকে সরকার রাইস ব্র্যান তেল রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছিল। উদ্দেশ্য ছিল দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়ানো।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, “রপ্তানি করতে হলে সরকারের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়। এরপর থেকে আর কোনো রপ্তানি অনুমোদন দেওয়া হয়নি। এই প্রথম ৫৮ হাজার মেট্রিক টনের অনুমতি দেওয়া হলো।”

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ৭৫ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানি হয়েছিল

এতে ৯৭৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল

অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে রাখতে এনবিআর ২০% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে

প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে— রপ্তানির সর্বশেষ সময়সীমা ৩০ নভেম্বর ২০২৫।
অনুমোদিত পরিমাণের বেশি কেউ রপ্তানি করতে পারবে না।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩