নিজস্ব প্রতিবেদক
“শিক্ষায় বিনিয়োগ কখনো বিফলে যায় না। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের জন্য এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।” — ড. নাসির উদ-দৌলা
ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাসির উদ-দৌলা এসব কথা বলেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম (কেজেএফডি) আয়োজিত ‘কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ-২০২৫’ প্রদান অনুষ্ঠানে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
এই শিক্ষাবৃত্তি কেজেএফডির পক্ষ থেকে প্রথমবারের মতো প্রদান করা হলো।
অষ্টম শ্রেণি থেকে উচ্চতর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই বৃত্তি ‘হাদী লুৎফুল অ্যান্ড কোং’-এর প্রোপাইটার ও সিইও এম বি এম লুৎফুল হাদী-এর পৃষ্ঠপোষকতায় দেওয়া হয়। তিনি জানান, “আমার মা মরহুমা লুৎফে আরা খাতুনের নামে কিছু করার দীর্ঘদিনের ইচ্ছে ছিল। আজ তা বাস্তবায়ন হলো।”
তিনি ভবিষ্যতে সিএ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি) পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।
কেজেএফডির সভাপতি এরফানুল হক নাহিদ
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ
সিনিয়র সহ-সভাপতি ও সঞ্চালক হামিদ মোহাম্মদ জসিম
মাউশির ডেপুটি ডিরেক্টর এম শাহজাহান
সাবেক সভাপতি আজিজুল হক এরশাদ
সমাজসেবক শাহরিয়ার শামীম
সাংবাদিক নেতা শফিউল আলম দোলন, রফিক মুহাম্মদ, সফিকুল ইসলাম, প্রমুখ।
“এ উদ্যোগের মাধ্যমে শুধু শিক্ষার্থী নয়, পুরো সমাজ উপকৃত হবে। ভবিষ্যতেও কেজেএফডি এমন কল্যাণমুখী কর্মকাণ্ড চালিয়ে যাবে।”