বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অর্থনীতি
চট্টগ্রামে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ৫২,৫০০ টন গমবাহী জাহাজ
  Date : 29-09-2025

অনলাইন ডেস্ক

রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে এমভি পার্থ (MV PERTH) নামের একটি জাহাজ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ জুলাই তারিখে সম্পাদিত নগদ ক্রয় চুক্তি (চুক্তি নম্বর: ১৩.০১.০০০০.০৯৩.৪৬.০২৩.২৫-৬২৯, প্যাকেজ-০১) এর আওতায় এ গম আমদানি করা হয়েছে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্রুত খালাসের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

খালাসের স্থান সম্পর্কে জানানো হয়েছে, মোট ৫২,৫০০ মেট্রিক টনের মধ্যে চট্টগ্রামে ৩১,৫০০ মেট্রিক টন এবং মোংলা বন্দরে অবশিষ্ট ২১,০০০ মেট্রিক টন গম খালাস করা হবে।

সরকারি পর্যায়ে গমের এই আমদানি দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩