বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অর্থনীতি
সংকটে দেশের তৈরি পোশাক খাত
  Date : 01-10-2025

অনলাইন ডেস্ক

দেশের রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্প একের পর এক সংকটে পতিত হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, ঋণের বোঝা, শ্রমিক অসন্তোষসহ নানা সমস্যার কারণে বড় আকারে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে লাখো শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

শুধু পোশাক নয়, অন্যান্য খাতের কারখানাও বন্ধ হওয়ার মুখে, যা দেশের অর্থনীতির জন্য বড় চিন্তার বিষয়। যদিও নতুন কারখানা চালুর কিছু আশার আলো দেখা গেলেও তা সংকট কাটানোর পর্যাপ্ত নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৮২টি কারখানা বন্ধ হয়েছে, যেখানে প্রায় এক লাখ ৯ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন। একই সময়ে নতুন ১৬৫টি কারখানা সদস্যপদ লাভ করেছে, যা ৯৭ হাজার ৮শ’ শ্রমিককে কর্মসংস্থান দিয়েছে। এতে মোট কারখানার সংখ্যা ও কর্মসংস্থান কিছুটা কমেছে।

অন্যদিকে, শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে পোশাকসহ ২৫৮টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে, যেখানে এক লাখ চার হাজার শ্রমিক কর্মরত ছিলেন। এর মধ্যে ৫৭টি কারখানা সরাসরি রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বন্ধ হয়েছে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩