বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অর্থনীতি
হ্যাকারদের কবলে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ
  Date : 04-10-2025

নিজস্ব প্রতিবেদক:


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকারদের কবলে পড়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ‘MS 470X’ নামের একটি হ্যাকার গ্রুপ পেজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

হ্যাকাররা পেজটির নাম পরিবর্তন না করলেও প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করেছে। এতে তাদের নিজস্ব লোগো ও পরিচয় সংবলিত ছবি ব্যবহার করা হয়েছে। পেজে একটি হুমকিমূলক বার্তাও পোস্ট করা হয়েছে, যেখানে তারা দাবি করেছে— ইসলামী ব্যাংকের কার্যক্রম তারা নজরদারিতে রেখেছে এবং শিগগিরই ফেসবুক পেজ ও মূল ওয়েবসাইটে বড় ধরনের সাইবার আক্রমণ চালাবে।

হ্যাকারদের পোস্টে উল্লেখ রয়েছে: “Team MS 470X is watching you. Be ready!”

তবে এখনও পর্যন্ত ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এ ঘটনায় ইসলামী ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার ইউনিট বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো দেশের আর্থিক খাতে ডিজিটাল নিরাপত্তার ঝুঁকি। বিশ্লেষকরা বলছেন, একটি বৃহৎ ব্যাংকের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক হওয়া গভীর উদ্বেগজনক। এ ধরনের ঘটনা গ্রাহক আস্থা হ্রাসের পাশাপাশি ব্যাংকের ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে।

এর আগেও দেশে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। তবে ব্যাংক খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর পেজ হ্যাক হওয়া নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক থাকার ইঙ্গিত দেয় বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩