বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অর্থনীতি
কাঁচামরিচের দাম বেড়ে ৪০০ টাকা কেজি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ক্রেতার কষ্ট
  Date : 04-10-2025

অনলাইন ডেস্ক

রাজধানীসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে কাঁচামরিচের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে কাঁচামরিচের দাম সর্বোচ্চ ৪০০ টাকা কেজি পর্যন্ত ওঠেছে। গত সপ্তাহে যেখানে কাঁচামরিচের দাম ছিল প্রায় ২০০ টাকার নিচে, সেখানে মাত্র কয়েকদিনে দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

রাজধানীর কাওরান বাজারে কাঁচামরিচের দাম ৩০০ থেকে ৩২০ টাকা হলেও নয়াবাজারে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। মালিবাগ কাঁচাবাজারে সর্বোচ্চ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে এই মরিচ। বাজারে সরবরাহ ঠিক থাকলেও বৃষ্টির কারণে আড়তদারদের কাছ থেকে দাম বেশি হওয়ায় বিক্রেতারা ক্রেতার কাছে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, "বৃষ্টিতে কৃষি খেত ক্ষতিগ্রস্ত হলে দাম কিছুটা বাড়তে পারে, তবে এক লাফে কাঁচামরিচের দাম ২০০ টাকা বাড়ানো স্বাভাবিক নয়। এটা বিক্রেতাদের কারসাজি, যার জন্য তদারকির ব্যবস্থা করতে হবে।"

কাঁচামরিচ ছাড়াও অন্যান্য সবজির দামও বাড়ছে। ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়, কচুরলতি ৮০ টাকায়, গোল বেগুন ও বরবটি ১০০ টাকার ওপরে, ঝিঙ্গা ও পটোল ৭০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুরগি, মাছ এবং মাংসের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বরিশাল থেকে জানা যায়, বৃষ্টিপাত এবং পূজার ছুটির কারণে সীমান্ত স্থল বন্দর বন্ধ থাকায় সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। পূজার ছুটি শেষে বন্দর খুললেই দাম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাজারে মূল্যবৃদ্ধিতে ক্রেতারা একদিকে দিশেহারা, অন্যদিকে বিক্রেতারা সরবরাহ সংকটের অজুহাত দেখাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাজার পর্যবেক্ষণ ও কঠোর নিয়ন্ত্রণ ছাড়া দাম নিয়ন্ত্রণ করা কঠিন হবে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩