বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   স্বাস্থ্য
মশায় ঘায়েল মানুষ, প্রতিরোধ ‘নড়বড়ে’
  Date : 20-08-2025

অনলাইন ডেস্ক

এখন সারাবছরই মশা নিয়ে আতঙ্কে থাকতে হয়। অথচ মাত্র কয়েক বছর আগেও শুধু বর্ষাকালে মশার উপদ্রব বাড়তো। এখন শহরাঞ্চলের পাশাপাশি গ্রামেও মশার কামড় থেকে বাঁচতে সবসময়ই বাড়তি সতর্কতা অবলম্বন করে মানুষ। এর মধ্যেই মশার কামড়ে প্রতিদিন অসুস্থ হচ্ছেন অনেকে। প্রায় প্রতিদিনই ঝরছে প্রাণ।

দেশজুড়ে এখন ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার বিস্তার। আছে চিকুনগুনিয়ার আতঙ্কও। এ নিয়ে সিটি করপোরেশনগুলো নানান পদক্ষেপ নিলেও সফলতা একেবারেই কম। কীটতত্ত্ববিদেরা মনে করেন, পদ্ধতিগতভাবে বছরজুড়ে জরিপ, গবেষণা ও যথাযথ পদক্ষেপ নিলে মশা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। যদিও এডিসের প্রজনন নিয়ে দায়িত্বশীল সংস্থাগুলো বিভিন্ন সময় পূর্বাভাস দিলেও প্রতিরোধমূলক তেমন কার্যকর ব্যবস্থা দেখা যায় না।

আজ ২০ আগস্ট, বিশ্ব মশা দিবস। প্রতি বছর এ দিনটিতে বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি। ১৮৯৭ সালের এ দিনে ব্রিটিশ বিজ্ঞানী স্যার রোনাল্ড রস আবিষ্কার করেছিলেন যে, ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম মশার মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। তার এ যুগান্তকারী আবিষ্কার মশাবাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের আধুনিক বৈজ্ঞানিক গবেষণার দ্বার উন্মোচন করে, যার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯০২ সালে নোবেল পুরস্কার পান।

বিশ্ব মশা দিবস পালনের মূল উদ্দেশ্য মশাবাহিত রোগ যেমন—ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা, ইয়েলো ফিভার, জাপানিজ এনসেফালাইটিস ইত্যাদি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক পদক্ষেপে মানুষকে উদ্বুদ্ধ করা এবং গবেষণা ও নীতিনির্ধারণে গুরুত্বারোপ করা।

বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোতে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নগরায়ন ও অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে মশাবাহিত রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে। তাই শুধু একটি দিন নয়, সারাবছরই সরকার, গবেষক, গণমাধ্যম ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করে সমন্বিতভাবে মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে।
দেশের স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ জাগো , শত্রু আমরা সবাই চিনি—মশা। এটি একসময় শহরে সীমাবদ্ধ ছিল, এখন সারাদেশে ছড়িয়ে গেছে। বরং শহরের বাইরেই এখন বেশি। থেমে থেমে বৃষ্টির কারণে মশা বাড়ছে। জমা পানিতে মশা ডিম পাড়ে এবং বংশবৃদ্ধি করে।

‘একটি দিন সবাইকে সচেতন করার জন্য পালন করা হয়। কিন্তু প্রতিদিনই আমাদের সচেতন থাকতে হবে। মশার বংশবিস্তার রোধ করতে হবে’- পরামর্শ এ চিকিৎসকের।

 



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩