বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   স্বাস্থ্য
লিভারের জন্য উপকারী ৫
  Date : 06-10-2025

অনলাইন ডেস্ক

লিভারের মোট ওজনের ৫ থেকে ১০ শতাংশের বেশি অংশে চর্বি জমলে লিভারকে ফ্যাটি লিভার বা চর্বিযুক্ত লিভার হিসেবে ধরা হয়। এই চর্বি জমা লিভারকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। এর ফলে প্রদাহ, ফাইব্রোসিস এমনকি লিভার ফেইলিওর হতে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, হলুদ, লেবু, অ্যাপল সিডার ভিনেগার, গ্রিন টি ও পেঁপের মতো কিছু খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে লিভারের স্বাস্থ্য রক্ষায় সহায়ক হয়।

হলুদ

হলুদ লিভারে চর্বি জমা রোধ করে। এটি চর্বি বিপাক ক্রিয়া বাড়ায় এবং জমে থাকা চর্বির পরিমাণ কমিয়ে দেয়।

লেবু

লেবুতে রয়েছে ভিটামিন সি। এটি একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এটি লিভারে গ্লুটাথায়োনের উৎপাদন বাড়ায়। এটি একটি গুরুত্বপূর্ণ যৌগ যা শরীরের ডিটক্সিফিকেশনে সহায়তা করে। লেবুতে আরও রয়েছে নারিনজেনিন, যা ফ্যাটি লিভারজনিত প্রদাহ কমাতে কার্যকর।

অ্যাপল সিডার ভিনেগার

অ্যাপল সিডার ভিনেগারকে ফ্যাটি লিভারের জন্য একটি প্রাকৃতিক প্রতিকার হিসেবে বিবেচনা করা হয়। এটি ওজন কমাতে সাহায্য করতে পারে এবং লিভারে চর্বি জমা কমাতে সহায়তা করে।

গ্রিন টি

গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর, যা চর্বি পোড়াতে সহায়তা করে। বিশেষত নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার ঝুঁকি কমাতে এটি সাহায্য করে।

পেঁপে

পেঁপে এবং এর বীজ লিভার ক্ষয়, এমনকি ফাইব্রোসিস নিরাময়ে সহায়ক বলে ধারণা করা হয়।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩