বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   স্বাস্থ্য
ওষুধ কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম
  Date : 02-10-2025

নিজস্ব প্রতিবেদক


ওষুধ কোম্পানিগুলো নানাভাবে নিজেদের উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে এবং অতিরিক্ত মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান-বনানী এলাকার একটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “উচ্চ রক্তচাপ শুধু ডাক্তার বা সরকারের বিষয় নয়, এটি আমাদের সবার বিষয়। হাইপারটেনশন প্রতিরোধযোগ্য হলেও আমরা তা প্রতিরোধে যাচ্ছি না। তামাক আমাদের শেষ করে দিতে পারে। ওষুধ কোম্পানিগুলো নানাভাবে ঢুকে গিয়ে অতিরিক্ত মুনাফা করছে।”

তিনি বলেন, “যদি তামাক নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ডায়াবেটিস, হাইপারটেনশন ও ক্যানসারসহ অসংক্রামক রোগজনিত চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বর্তমানে চিকিৎসা ব্যয়ের ৭১ শতাংশ জনগণকে নিজ পকেট থেকে বহন করতে হয়।”

নুরজাহান বেগম আরও বলেন, জনগণকেও দায়িত্ব নিতে হবে। সচেতনতা বাড়ানোর মাধ্যমে এসব রোগ প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩