রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিজ্ঞান-প্রযুক্তি
৬০০০ এমএইচ ব্যাটারির নতুন স্মার্টফোন সিম্ফনি ইনোভা ৪০
  Date : 30-08-2025

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বাজারে সর্বাধিক বিক্রিত মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন ইনোভা৪০। স্পেস ব্লাক, টাইটেনিয়াম সিলভার, কসমিক গোল্ড, আইস গ্রিন ও রেডিয়াম গ্রিন কালারের অত্যাধুনিক স্টাইলিশ গ্লাস ব্যাক পার্ট ডিজাইনের ইনোভা ৪০ স্মার্টফোনটি ৯ আগস্ট থেকে সিম্ফনি মোবাইলের আউটলেটগুলোতে পাওয়া যাবে।

ইনোভা৪০ ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে- যথাক্রমে ৬ জিবি, ৮ জিবি র‍্যামে এবং ১২৮ জিবি রম। দুটি ভ্যারিয়েন্টেই ৬ জিবি ও ১২ জিবি করে অ্যাক্সপান্ডেবল র‍্যাম রয়েছে। ৬ জিবি ভ্যারিয়েন্ট-এর দাম রাখা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা ও ৮ জিবি ভ্যারিয়েন্ট-এর দাম রাখা হয়েছে ১১ হাজার ৬৯৯ টাকা।   

ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১৫। ২০:৯ অ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৭৫ ইঞ্চ ইনসেল ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০। ১.৮ গিগাহার্জের পাওয়ারফুল এবং পাওয়ার অ্যাফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ইউনিসক টি৬১৫ এর ১২ ন্যানো মিটার চিপসেট এবং জিপিউ ৮৫০ মেগাহার্জ। এ ছাড়া এই ফোনটির মেমোরি স্টোরেজ-এর জন্য ব্যবহার করা হয়েছে uMCP টাইপ স্টোরেজ, যার কারণে ডাটা ট্রান্সফার ও ফোনের পারফরমেন্স অনেক বেশি ফাস্টার হবে।  

নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ১.৯ অ্যাপারচার এর ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ক্যামেরা, যা দিয়ে তোলা যাবে মনোমুগ্ধকর ও প্রাণবন্ত ছবি। সেলফি তোলার জন্য আছে ২.০ অ্যাপারচার এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা ফিচারস এর উল্লেখযোগ্য ফিচারগুলো হলো এআই মোড, স্লো-মোশন, বোথ ক্যামেরা পোর্ট্রেইট, এইচডি আর, প্রো-মোডসহ অনেক ইন্টারেস্টিং ফিচারস।  

পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা দেবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা এবং সঙ্গে আছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জার যেটা দিয়ে খুব দ্রুতই আবার চার্জ করে ফেলা যাবে। দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এই স্মার্টফোনটিতে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট।  

এর ফেস আনলক ফিচার মুহূর্তেই ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন লক ও পাসওয়ার্ড। প্রয়োজনীয় সব সেন্সর যেমন জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর ও কম্পাস সেন্সর রয়েছে নতুন এই স্মার্টফোনটিতে।

এ ছাড়া এই ফোনটির কিছু স্পেশাল ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচারগুলো হলো- নয়েজ ক্যানসেলেসন, ডায়নামিক আইল্যান্ড ও ডুয়াল অ্যাপ ব্যবহার করার সুবিধা।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩