বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিজ্ঞান-প্রযুক্তি
চাঁদে নাম পাঠানোর সুযোগ
  Date : 25-09-2025

অনলাইন ডেস্ক

শুনতে স্বপ্নের মতো হলেও নাসা সেটিকেই বাস্তবে রূপ দিচ্ছে। ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ‘আর্টেমিস ২’ মিশনে চার নভোচারীর সঙ্গে লাখো মানুষের নামও যাবে চাঁদে। এর জন্য কোনো অর্থ খরচ করতে হবে না, শুধু নাসার ওয়েবসাইটে গিয়ে নাম ও ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করলেই মিলবে একটি ডিজিটাল বোর্ডিং পাস। সেই নামগুলো একটি মেমোরি কার্ডে সংরক্ষণ করে ওরিয়ন মহাকাশযানে পাঠানো হবে।

প্রায় ৫০ বছর পর অ্যাপোলো ১৭-এর পর এটি হবে চাঁদে মানুষের প্রথম মিশন। ওরিয়ন সরাসরি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে না, তবে প্রায় ৭ হাজার ৪০০ কিলোমিটার ওপর থেকে প্রদক্ষিণ করবে। এই যাত্রায় মহাকাশযানের সিস্টেম, দিকনির্দেশনা ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা করবেন চার নভোচারী। কমান্ডার রিদ ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন। বিশ্বের যে কোনো দেশের, যে কোনো বয়সের মানুষ চাইলে এই অভিযানের প্রতীকী অংশ হতে পারেন। ২০২৬ সালের ২১ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ খোলা থাকবে। এক কথায়, মহাকাশ অভিযানে নিজের নামের ছাপ রাখার এক অনন্য সুযোগ এনে দিচ্ছে নাসা।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩