শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিজ্ঞান-প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো বার্তা অনুবাদের সুবিধা
  Date : 27-09-2025

অনলাইন ডেস্ক

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন অনুবাদ সুবিধা যুক্ত হয়েছে। যা আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ধাপে ধাপে পাচ্ছেন। রিয়েল টাইম অনুবাদের এই সুবিধার মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট কিংবা চ্যানেলের আপডেট বার্তাও সরাসরি অনুবাদ করা যাবে। 

মেটার ঘোষণা অনুযায়ী, এ ফিচারের মাধ্যমে ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারী ভিন্ন ভাষায় যোগাযোগ আরও সহজে করতে পারবেন।

প্রথম ধাপে অ্যান্ড্রয়েডে ছয়টি এবং আইফোনে উনিশটি ভাষায় বার্তা অনুবাদ করার সুযোগ মিলবে। ধীরে ধীরে আরও ভাষা যুক্ত করা হবে। ব্যবহার পদ্ধতিও একদম সহজ কোনো বার্তায় লং-প্রেস করলে ‘ট্রান্সলেট’ বাটন দেখা যাবে, সেখান থেকেই অনুবাদ সম্ভব। 

শুধু ব্যক্তিগত মেসেজ নয়, গ্রুপ চ্যাট ও চ্যানেল আপডেটেও কাজ করবে এ ফিচার। 

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা হলো, চাইলে পুরো চ্যাট থ্রেডেই স্বয়ংক্রিয় অনুবাদ চালু করা যাবে। এতে ভবিষ্যতের সব বার্তাই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনুবাদ প্রক্রিয়া হবে সরাসরি ব্যবহারকারীর ডিভাইসেই। অর্থাৎ গোপনীয়তা অটুট থাকবে, হোয়াটসঅ্যাপ বা মেটা কোনোভাবেই বার্তা দেখতে পারবে না।

এ নতুন ফিচার আন্তর্জাতিক যোগাযোগে ভাষার বাধা দূর করবে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরি করবে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩