বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   এক্সক্লুসিভ
চিকিৎসা খাতে ‘ডাবল ফি’: রোগীদের কাঁধে বাড়তি ব্যয়, প্রশ্নে চিকিৎসকদের নৈতিকতা
  Date : 01-09-2025

অনলাইন ডেস্ক

বাংলাদেশে চিকিৎসা খাতে বহুল আলোচিত একটি ইস্যু এখন চিকিৎসকদের ‘ডাবল ফি’ বা রিপোর্ট দেখাতে বাড়তি ফি নেওয়ার প্রথা। রাজধানীর স্কয়ার, ইউনাইটেড, পপুলার, ল্যাবএইডসহ শীর্ষ বেসরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে রিপোর্ট দেখানোর জন্য দ্বিতীয়বার ফি আদায়ের বিষয়টি এখন ব্যাপক ক্ষোভ ও বিতর্কের জন্ম দিয়েছে।

সাধারণ রোগীরা বলছেন— এটি একরকম "সেবার নামে ব্যবসা", অন্যদিকে চিকিৎসকদের একটি অংশ দাবি করছেন, "সময় ও পেশাগত পরিশ্রমের ন্যায্য মূল্য" নিচ্ছেন তারা। অথচ দিনের শেষে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো।

রোগীরা প্রথমবার চিকিৎসক দেখাতে দিচ্ছেন ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত ফি। পরীক্ষার পর রিপোর্ট হাতে নিয়ে যখন আবার চিকিৎসকের কাছে যান, তখন তাদের থেকে আবার ৪০০–১০০০ টাকা পর্যন্ত নতুন ফি নেওয়া হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছেন, দ্বিতীয় ফি অনেক সময় প্রথমবারের মতোই পূর্ণ ফি।❝এক রোগের চিকিৎসা নিতে গিয়ে দুইবার ফি দিতে হচ্ছে— এটা ‘মরার ওপর খাঁড়ার ঘা’ ❞ — বলছেন মোহাম্মদ হোসেন, মোহাম্মদপুর

চাকরিজীবী কেফায়েত শাকিল বললেন, “প্রথমবার ১০০০ টাকা দিয়ে শুধু টেস্ট করতে বললেন। রিপোর্ট নিয়ে গেলে আবার একই ফি! একে তো চিকিৎসা ব্যয়, তার ওপর এই ডাবল ভিজিট— এটা তো ভয়ঙ্কর অমানবিক।”

শিক্ষক আজিজুল হকের কথায়,“আমরা এখন চিকিৎসার নামে এক ব্যবসার চক্রে পড়েছি। দরিদ্র পরিবারগুলো সন্তানদের চিকিৎসার জন্য ঋণ নিতে বাধ্য হচ্ছে।”

চিকিৎসকরা বলছেন, রিপোর্ট বিশ্লেষণ করতে আলাদা সময় ও দক্ষতা লাগে, তাই ফি নেওয়া যৌক্তিক।
তবে অনেকেই স্বীকার করেছেন, ❝ফুল ভিজিট আবার নেওয়া সত্যিই অনৈতিক। সর্বোচ্চ ২০০–৩০০ টাকা রিপোর্ট ভিজিট হতে পারে❞ — অধ্যাপক ডা. শামীম আহমেদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে কায়সার আলী নামের একজন ব্যতিক্রমী প্রতিবাদকারী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন রিপোর্ট দেখাতে ডাবল ফি নেওয়ার বিরুদ্ধে।

তিনি বলেন, “একসময় ২০০–৫০০ টাকা ছিল ফি, এখন ২০০০ পর্যন্ত! রিপোর্ট দেখাতে আবার ৫০০–১০০০ টাকা— এটা সেবা না, একপ্রকার শোষণ।”

স্বাস্থ্য অর্থনীতিবিদদের মতে, 🔴 প্রতিবছর ৫০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে চিকিৎসা খরচের কারণে
🔴 ৪৬% রোগী চিকিৎসা নিতে গিয়ে অর্থনৈতিক সংকটে পড়ছেন
🔴 ১৬% মানুষ প্রয়োজনে চিকিৎসা নেন না— মূলত অতিরিক্ত খরচের ভয়ে

বিশ্বব্যাংক বলছে, ২৮.৫২% স্বাস্থ্য খরচ রোগীর পকেট থেকেই যাচ্ছে — যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সর্বোচ্চ

স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো চিকিৎসকদের ভিজিটের উপর কোনো নির্দিষ্ট নীতিমালা বা সর্বোচ্চ সীমা নির্ধারণ করেনি। ফলে কেউ নেন ৮০০, কেউ নেন ২০০০ টাকা; আবার কেউ রিপোর্ট দেখাতেও নেন ফুল ভিজিট। এর ফলে তৈরি হয়েছে নিয়ন্ত্রণহীন এক পরিস্থিতি, যেখানে রোগী অসহায়। 

 



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩