বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   এক্সক্লুসিভ
কুমিল্লার ৬টি আসনে ৪৪ প্রার্থী বৈধ ১৬ জনের মনোনয়ন বাতিল
  Date : 03-01-2026

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। একই সাথেথ বৈধ ঘোষণা হয়েছে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র। শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লায় প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছায়ের প্রথম দিনে জেলার ছয়টি আসনের প্রার্থীদের যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। শনিবার (৩ জানুয়ারি) আরো পাঁচটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লা -১ আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, কুমিল্লা-২ আসনে বাতিল হয়েছে ৪ জনের, কুমিল্লা-৩ আসনে বাতিল হয়েছে ২ জনের, কুমিল্লা-৪ আসনে বাতিল হয়েছে ২ জনের, কুমিল্লা-৫ আসনে বাতিল হয়েছে ১ জনের এবং কুমিল্লা- ৬ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে ২ জন প্রার্থীর।

তিনি আরো বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষর না করা, এক শতাংশ ভোটার তালিকায় অসামঞ্জস ও অসম্পূর্ণতা, ব্যাংক ব্যালেন্স নিয়ে বিভিন্ন পত্রাদি চাহিদা মত না দিতে পারায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে আইনগতভাবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন (বৈধ), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন (বৈধ), জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুল (বৈধ), ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ (বৈধ), খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের জামাল(বৈধ), জাতীয় পার্টি সৈয়দ মো. ইফতেকার আহসান(বাতিল), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. আবুল কালাম(বৈধ), এবি পার্টির মো. শফিউল বাসার(বৈধ), জাসদের বড়ুয়া মনোজিত ধীমান(বাতিল), স্বতন্ত্র ওমর ফারুক(বাতিল), কাজী মো. ওবায়েদ(বাতিল)ও আবু জায়েদ আল মাহমুদ(বাতিল)।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির প্রার্থী দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া (বৈধ), জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা (বৈধ), জাতীয় পার্টি মো. আমির হোসেন ভূঁইয়া (বৈধ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল আলম (বৈধ), ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম (বাতিল), বাংলাদেশ ইসলামী ফন্ট্রের আবদুস সালাম (বৈধ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন (বাতিল), স্বতন্ত্র আবদুল মতিন (বৈধ), মো. রমিজ উদ্দিন (বাতিল) ও মো. মনোয়ার হোসেন (বাতিল)।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (বৈধ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল (বাতিল), বাংলাদেশ কংগ্রেসের মো. খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আহমদ আবদুল কাইয়ুম (বৈধ), এনডিএম এর রিয়াজ মো. শরীফ (বৈধ), আমজনতার দল চৌধুরী রকিবুল হক (বৈধ), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শরীফ উদ্দিন সরকার (বৈধ), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. এমদাদুল হক (বৈধ) ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামান (বাতিল)।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনজুরুল আহসান মুন্সী (বৈধ), এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) (বৈধ), গণঅধিকার পরিষদ মো. জসিম উদ্দিন(বৈধ), ইসলামী আন্দোলন বাংলাদেশের ম.আ.করিম (স্থগিত), আমজনতার দল মো. মাসুদ রানা (বাতিল), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের গাজী ইরফানুল হক সরকার (বৈধ), খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান (বৈধ), বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন (বাতিল)।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মো. জসিম উদ্দিন (বৈধ), জামায়াতে ইসলামীর মো. মোবারক হোসেন (বৈধ), এবি পার্টির ব্যারিস্টার জোবায়ের আহমেদ(বৈধ), জেএসডির শিরিন আক্তার, বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রীস(বৈধ), জাতীয় পার্টির এমরানুল হক(বৈধ), ইনছানিয়াত বাংলাদেশের তানজিল আহমেদ(বৈধ), ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (বাতিল), এনপিপির মো. আবুল বাশার ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফি (বাতিল)।

কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা সেনানিবাস) আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী (বৈধ), জামায়াতে ইসলামীর কাজী দ্বীন মোহাম্মদ(বৈধ), স্বতন্ত্র হাজী আমিন উর রশিদ ইয়াছিন (বিএনপি)(বৈধ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মাসুম বিল্লাহ (বৈধ), বাংলাদেশ মুসলিম লীগের মো. ইয়াছিন(এবি পার্টির মিয়া মোহাম্মদ তৌফিক(বৈধ), জেএসডির ওবায়দুল কবীর মোহন (বৈধ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুনুর রশিদ (বৈধ), মুক্তি জোটের মো. আমির হোসেন ফরায়েজী (বাতিল), বাসদের কামরুন নাহার সাথী (বাতিল) ও গণঅধিকার পরিষদের মোবারক হোসেন(বৈধ)।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩