রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিজ্ঞান-প্রযুক্তি
মেটার বিরুদ্ধে হলিউড তারকাদের চ্যাটবট তৈরির অভিযোগ
  Date : 03-09-2025

অনলাইন ডেস্ক

মেটার বিরুদ্ধে অনুমতি ছাড়াই চ্যাটবট তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগ জানিয়েছেন হলিউড তারকা টেইলর সুইফট, স্কারলেট জোহানসন, সেলেনা গোমেজ, অ্যানা হ্যাথওয়েসহ বিভিন্ন জনপ্রিয় তারকা। তাদের অনুমতি ছাড়াই নাম ও চেহারা ব্যবহার করে আপত্তিকর নানা ধরনের চ্যাটবট তৈরি করছে মেটা। 

এরই মধ্যে মেটা এআইয়ের মাধ্যমে অনেক তারকার নাম ও চেহারা বিনা অনুমতিতে ব্যবহার করে অসংখ্য ফ্লার্টিং চ্যাটবট তৈরি করেছে। কোনো কোনো চ্যাটবট তৈরিতে মেটার কর্মীরাও জড়িত আছেন বলে জানা গেছে। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেশ কিছু দিন ধরে চ্যাটবটের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রায় সব চ্যাটবটই দাবি করে আসছে যে, তারাই আসল অভিনেতা ও শিল্পী। এসব চ্যাটবট থেকে নিয়মিত আবেদনময়ী ইঙ্গিতও আসে। বেশ কিছু এআই দিয়ে তৈরি সেলিব্রিটি কনটেন্টে আপত্তিকর তথ্য দেওয়া হয়েছে। অন্তরঙ্গ ছবির অনুরোধ করলে তারকাদের চ্যাটবট বাথটাবে শোয়া বা অন্তর্বাস পরা ছবি তৈরি করছে। 

এ বিষয়ে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন রয়টার্সকে বলেন, মেটার এআই টুল দিয়ে বিখ্যাত তারকাদের অন্তরঙ্গ ছবি বা অপ্রাপ্তবয়স্ক তারকাদের ছবি তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি তৈরির অনুমতি দিই। মেটার নিয়মানুসারে সরাসরি কোনো তারকার মতো বা ছদ্মবেশী ছবি তৈরি করা নিষিদ্ধ।

নিয়ম না থাকলেও বাস্তবে বিভিন্ন তারকার চ্যাটবট দেখা গেছে। এসব বট থেকে নানা আবেদনময়ী ছবি বা ভিডিও তৈরি করা হয়। অবশ্য তারকাদের নামে চালু করা চ্যাটবটগুলোকে প্যারোডি লেবেল দিয়েছে মেটা। শুধু তা–ই নয়, এরই মধ্যে প্যারোডি ও লেবেলবিহীন প্রায় একডজন চ্যাটবট মুছে ফেলেছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা এআই দিয়ে তৈরি চ্যাটবটগুলোর মধ্যে অন্তত তিনটি চ্যাটবট খুঁজে পাওয়া গেছে, যার মধ্যে দুটি টেইলর সুইফটের প্যারোডি চ্যাটবট, যা মেটার একজন কর্মী তৈরি করেছেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩