রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিজ্ঞান-প্রযুক্তি
১০ বছর আগের ‘পোক’ ফিচার ফিরিয়ে আনছে ফেসবুক
  Date : 08-09-2025

নিজস্ব প্রতিবেদক
 

দীর্ঘ এক দশক পর ‘পোক’ (Poke) ফিচারটি পুনরায় চালু করছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এক সময়ের জনপ্রিয় এই ফিচারটি নতুন করে আনার লক্ষ্য—পুরোনো ব্যবহারকারীদের মাঝে নস্টালজিয়া জাগানো এবং নতুন প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেডকে আকৃষ্ট করা।

২০০৪ সালে ফেসবুকের শুরুর দিকে ‘পোক’ ছিল একটি মজার ও হালকা মনোভাবের ফিচার। এটি দিয়ে ব্যবহারকারীরা একে অপরকে খোঁচা দিতে পারতেন বা সহজভাবে নিজের উপস্থিতি জানান দিতে পারতেন। অনেকেই এটি বন্ধুতা প্রকাশ, মনোযোগ আকর্ষণ, এমনকি ফ্লার্টিং এর মাধ্যম হিসেবে ব্যবহার করতেন।

নতুনভাবে আসছে ‘পোক’ ফিচার

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সংস্করণে প্রোফাইল ভিজিট করেই সরাসরি ‘পোক’ করা যাবে। কোনো ব্যবহারকারীকে খুঁজে বের করে পোক করতে হবে না। এছাড়া, কেউ পোক করলে নোটিফিকেশন পাওয়া যাবে এবং নানান ইমোজির সঙ্গেও পোক পাঠানো যাবে, যা আগের সংস্করণে ছিল না।

এটি চালুর মাধ্যমে ফেসবুক মূলত রিলস ও স্টোরির প্রতি আসক্ত জেন জেড ব্যবহারকারীদের আবারও মূল প্ল্যাটফর্মে যুক্ত রাখতে চায়

২০১৪ সালে বন্ধ, ২০২৫-এ পুনরায় চালু

একসময় ব্যাপক জনপ্রিয় হলেও ২০১৪ সালে ‘পোক’ ফিচারটি কার্যত তুলে নেয় ফেসবুক। ব্যবহারকারীর আগ্রহ কমে যাওয়ার পাশাপাশি নতুন ফিচার সংযোজনের কারণে এটি হারিয়ে যায় মূল ব্যবহার অভ্যাস থেকে। তবে পুরোনো ব্যবহারকারীদের আবেগ এবং নতুনদের আগ্রহ মাথায় রেখেই এটি ২০২৫ সালে আধুনিক রূপে ফিরিয়ে আনা হচ্ছে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩