শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   প্রবাসে বাংলা
অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি সরকার
  Date : 22-09-2025

অনলাইন ডেস্ক

সৌদি আরবে কর্মস্থল থেকে পলাতক বা ‘হুরুব’ হওয়া বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়োগকর্তা (কফিল) বা প্রতিষ্ঠানের মাধ্যমে ‘কুয়া’ (Qiwa) প্ল্যাটফর্ম-এ আবেদন করে এই সুযোগ নেওয়া যাবে।

এই প্রক্রিয়া সম্পন্ন হলে প্রবাসীরা ট্রান্সফারের মাধ্যমে বৈধতা ফিরে পাবেন।

যারা কর্মক্ষেত্র থেকে পলাতক হয়ে হুরুবপ্রাপ্ত হয়েছেন

যারা সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছেন

যারা নতুন নিয়োগকর্তার মাধ্যমে নতুন করে কাজ শুরু করতে ইচ্ছুক

তবে শর্ত রয়েছে:
যেসব প্রবাসী সৌদি আরবে আসার এক বছরের মধ্যেই হুরুবপ্রাপ্ত হয়েছেন, তারা এই সুযোগের আওতায় আসবেন না।

১. নতুন কফিল/প্রতিষ্ঠান ঠিক করতে হবে
২. Qiwa (কুয়া) প্ল্যাটফর্ম-এর মাধ্যমে আবেদন করতে হবে
3. আবেদন গৃহীত হলে ট্রান্সফার প্রসেস শুরু হবে
4. পরবর্তীতে সিস্টেম থেকেই ফি নির্ধারিত হবে এবং তা পরিশোধ করে বৈধতা পাওয়া যাবে

সৌদি প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, এই উদ্যোগ তাদের জন্য একটি বড় সুযোগ।
অনেকেই দীর্ঘদিন ধরে অবৈধ থেকে নানা সমস্যায় ভুগছিলেন। এখন তারা বৈধ হয়ে রেমিট্যান্স পাঠাতে পারবেন বৈধ পথে, যা দেশের অর্থনীতির জন্যও ইতিবাচক। “এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সবাইকে বৈধ পথে ফিরে আসা উচিত।” — মন্তব্য করেছেন এক প্রবাসী।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩