বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   প্রবাসে বাংলা
জামিনে মুক্তি পেলেন আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজান
  Date : 24-09-2025

অনলাইন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে আসা ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করার ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে পুলিশ। তবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছিল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার নবান্ন রেস্টুরেন্টের সামনে। পুলিশ মিজানকে শনাক্ত করে তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ড. ইউনূসের প্রতিনিধি দলের সঙ্গে থাকা আখতার হোসেন এবং অন্য নেতাকর্মীরা নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সমর্থনে স্লোগান দিতে গিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের কটূক্তি ও আপত্তিকর আচরণের সম্মুখীন হন। এ সময় আখতারের ওপর ডিম নিক্ষেপসহ অবমাননাকর আচরণ করা হয়।

এই ঘটনার পর আখতার হোসেন ও তার সফরসঙ্গীরা পুলিশের সহযোগিতায় নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩