বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   প্রবাসে বাংলা
কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে মৈত্রী ইনফিনিটির সফল অংশগ্রহণ
  Date : 27-09-2025

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউশন ও মার্কেটিং প্রতিষ্ঠান মৈত্রী ইনফিনিটি এসডিএন বিএইচডি বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫-এ অফিসিয়াল ট্রেড পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে। কুয়ালালামপুরে আয়োজিত এ উৎসবের আয়োজন করেছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ), সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন।

ফেস্টিভ্যালটি একটি দিনব্যাপী আয়োজন যেখানে দেশি-বিদেশি প্রায় ৫ হাজার দর্শনার্থী অংশগ্রহণের প্রত্যাশা করা হয়।

মৈত্রী ইনফিনিটির ব্র্যান্ড ও প্রোডাক্টস

দীর্ঘদিন ধরে বাংলাদেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় ব্র্যান্ডগুলি মালয়েশিয়ায় সফলভাবে বিতরণ করে আসছে মৈত্রী ইনফিনিটি। তাদের ডিস্ট্রিবিউশন তালিকায় রয়েছে:

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের রাধুনী ও রুচি

মেঘনা গ্রুপের গিয়ার এনার্জি ড্রিংকস

আকিজ ফুড অ্যান্ড বেভারেজের মোজো কোলা

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিস্কুট ও ক্যান্ডি

আকিজ বেকারসের বেকারি সামগ্রী

ইস্পাহানি ফুডসের চা

মেরিডিয়ান ফুডসের বিভিন্ন খাদ্যপণ্য

এছাড়াও, প্রতিষ্ঠানটির নিজস্ব চারটি ব্র্যান্ড—মৈত্রী, রিচিনা, লামহা ও ফুলডোস—মালয়েশিয়ায় ইতিমধ্যেই ভোক্তাদের আস্থা অর্জন করেছে। ফেস্টিভ্যালে এসব ব্র্যান্ড বিশেষ স্টলে উপস্থাপন করা হয়েছে এবং দর্শনার্থীরা সুলভ মূল্যে সরাসরি ক্রয় করতে পারছেন।

সামাজিক দায়বদ্ধতায় মৈত্রী ইনফিনিটি

ব্যবসায়িক সফলতার পাশাপাশি মৈত্রী ইনফিনিটি সামাজিক কার্যক্রমেও সক্রিয়। বাংলাদেশ হাইকমিশন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে নিয়মিত অংশগ্রহণ ও স্পন্সরশিপের মাধ্যমে তারা সমাজসেবায় অবদান রাখছে। এবারের ফেস্টিভ্যালে তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) কার্যক্রমও বিশেষভাবে প্রদর্শিত হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য

মৈত্রী ইনফিনিটি এসডিএন বিএইচডি’র ব্যবস্থাপনা পরিচালক আহসান গণি বলেন,
"বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫-এর অফিসিয়াল ট্রেড পার্টনার হতে পেরে আমরা গর্বিত। এটি শুধু আমাদের ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর সুযোগ নয়, বরং দুই দেশের মধ্যে ব্যবসা ও সংস্কৃতির বন্ধন আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।"



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩