বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   আইন- আদালত
শাহবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঝুট ব্যবসায়ীর হত্যায় সাবেক মন্ত্রী কামরুল রিমান্ডে, সোলায়মান গ্রেপ্তার
  Date : 24-09-2025

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত বুধবার এই রিমান্ড ও গ্রেপ্তার আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক রিমান্ড ও গ্রেপ্তার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আসামিদের গুলিতে মো. মনির নিহত হন। নিহতের স্ত্রী রোজিনা আক্তার ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদালত বর্তমানে তদন্ত শেষে মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩