শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   আইন- আদালত
ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে ‘এমপি’ হতে পারবেন না, অধ্যাদেশ জারি
  Date : 07-10-2025

অনলাইন ডেস্ক
 

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য (এমপি), স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক পদে থাকতেও পারবেন না। একইসঙ্গে তিনি সরকারি চাকরি বা অন্য কোনো সরকারি পদেও নিয়োজিত হতে অযোগ্য হবেন।

৬ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩-এ সংশোধনী আনা হয় এবং ২০(সি) নামক একটি নতুন ধারা যুক্ত করে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, ট্রাইব্যুনালে ফরমাল অভিযোগপত্র দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি এসব গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক পদে থাকার বা নির্বাচিত হওয়ার যোগ্যতা হারাবে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, যদি ট্রাইব্যুনাল কোনো ব্যক্তিকে অব্যাহতি বা খালাস প্রদান করেন, তাহলে তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।

এখন পর্যন্ত ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বেশ কিছু সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। এছাড়াও, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ কয়েকজনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

এই নতুন অধ্যাদেশ কার্যকর হওয়ায় সংশ্লিষ্ট অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত হবে এবং বিচারাধীনদের দ্বারা সরকারি ও রাজনৈতিক পদদলের অপব্যবহার রোধ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩