বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   আইন- আদালত
জাবেদের হাজার কোটি টাকা পাচারের তথ্য ফাঁস করলেন নিজ প্রতিষ্ঠানের এজিএম
  Date : 27-09-2025

অনলাইন ডেস্ক


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। আরামিট পিএলসি-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে তিনি জানান, জাবেদ ও তার ঘনিষ্ঠ সহযোগী আব্দুল আজিজ, উৎপল পাল এবং সৈয়দ কামরুজ্জামান—এই চক্র বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে। পাচার হওয়া অর্থের গন্তব্য ছিল ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনাম।

দুদকের তদন্তে উঠে এসেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পোর্ট শাখা থেকে আমদানি ঋণের নামে ২৫ কোটি টাকা উত্তোলন করা হয়। এই অর্থ ভিশন ট্রেডিং নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেখিয়ে, পরে তা স্থানান্তর করা হয় আলফা ট্রেডার্স, ক্ল্যাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামের চারটি ভুয়া প্রতিষ্ঠানে।

প্রকৃতপক্ষে এসব কোম্পানির সবই ছিল আরামিট গ্রুপের কর্মচারীদের নামে গঠিত। টাকা উত্তোলনের পর বিদেশে পাচার করা হয়।

২২ সেপ্টেম্বর, জাবেদের স্ত্রী রুকমিলা জামান-এর গাড়িচালক ইলিয়াসের বাসা থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করে দুদক। উদ্ধারকৃত চেকের মাধ্যমে তোলা ১ কোটি ৭৬ লাখ টাকার মধ্যে প্রায় ৮৩ লাখ ৭৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গত এক সপ্তাহে বিভিন্ন ব্যাংক থেকে যে অর্থ উত্তোলন হয়েছে:

ইসলামী ব্যাংক: ১ কোটি টাকা

জনতা ব্যাংক: ৩০ লাখ

সোনালী ব্যাংক: ৩৬ লাখ

মেঘনা ব্যাংক: ১০ লাখ

🔴 ইন্টারপোল রেড নোটিশ ও সম্পদ জব্দের আদেশ

চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রহমান গত ২১ সেপ্টেম্বর জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।

তাদের নামে বিদেশে বিপুল সম্পদ থাকার তথ্যও পাওয়া গেছে:

যুক্তরাজ্যে: ৩৪৩টি স্থাবর সম্পত্তি

সংযুক্ত আরব আমিরাতে: ২২৮টি

যুক্তরাষ্ট্রে: ৯টি

তারা বর্তমানে দেশত্যাগে নিষিদ্ধ এবং তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩